ঘাটাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলে ঘাটাইলে পানিতে ডুবে আল কাহাব নামে ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টায় উপজেলার

2024-05-15T17:55:48+00:00
2024-05-15T17:55:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪, ৫:৫৫ পিএম   (ভিজিট : ১৭৯)
X

টাঙ্গাইলে ঘাটাইলে পানিতে ডুবে আল কাহাব নামে ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টায় উপজেলার রসুলপুর গড়ানচালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশু আল কাহাব উপজেলার রসুলপুর গড়ানচালা গ্রামের মাসুদ রানার ছেলে। সে স্থানীয় মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। রসুলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.মর্তুজ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য মো.মর্তুজ আলী ও স্থানীয়রা জানান, দুপুরে আলকাহাব এলাকার শিশুদের সাথে খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে খালের পানিতে পড়ে যায়। পরবর্তীতে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্বজনসহ এলাকাবাসী ব্রীজের নিচে পানি থেকে তাকে মৃত উদ্ধার করে। 

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, নিহত শিশুর পরিবারের কোনো অভিযোগ পাইনি।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy