কেন্দুয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

”স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টি গুণে” প্রতিপাদ্যে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও

2024-05-15T17:58:23+00:00
2024-05-15T17:58:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪, ৫:৫৮ পিএম   (ভিজিট : ১৩০)
X

”স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টি গুণে” প্রতিপাদ্যে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ  উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে ।

বুধবার (১৫ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ এ এইচ এম খায়রুজ্জামানের সঞ্চালনায় ও উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ এবাদুর রহমানের সভাপতিত্বে এসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় ।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, আমাদের শরীরকে ঠিক রাখতে হলে পরিমাণ মতো পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে । এ ক্ষেত্রে বিশেষ করে গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সবার সচেতনতা আবশ্যক। এবছর আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ছিলো ‘সুস্বাস্থ্য নিশ্চিত করনে কাজ করি এক সাথে ।’ তাই আমাদের প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে থেকে সর্বোচ্চ চেষ্টার পাশাপাশি পুষ্টিকর খাদ্য গ্রহণে অন্যদেরকেও উৎসাহিত করতে হবে ।

আলোচনা শেষে মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাইন উদ্দিনের হাতে তুলে দেয়া হয় পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের জন্যে শুভেচ্ছা স্মারক ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ অরূপ কুমার সরকার, ডাঃ সাইফুল আবেদীন সৌরভ, নার্স, স্বাস্থ্য সহকারী, শিক্ষক, সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy