রাজবাড়ীতে হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীর গোয়ালন্দে ২০১৮ সালে ভাড়ায় মোটরসাইকেল চালক মঞ্জু শেখ হত্যার ঘটনায় ১৮৬০ এর ৩০২/২০১/৩৪ ধারায় চারজনকে সশ্রম যাবজ্জীবন

2024-05-15T18:51:04+00:00
2024-05-15T18:51:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে হত্যা মামলায় চার জনের যাবজ্জীবন
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪, ৬:৫১ পিএম   (ভিজিট : ৩৪১)
X

রাজবাড়ীর গোয়ালন্দে ২০১৮ সালে ভাড়ায় মোটরসাইকেল চালক মঞ্জু শেখ হত্যার ঘটনায় ১৮৬০ এর ৩০২/২০১/৩৪ ধারায় চারজনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরোও ১বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলো- জেলার গোয়ালন্দ উপজেলার সোহরাব মন্ডল পাড়ার মোঃ সুলতান মৃধার ছেলে মোঃ শাহাদাৎ মৃধা ওরফে লাভলু (পলাতক) , আজিজ মৃধা পাড়ার বিল্লাল মোল্লার ছেলে মোঃ মনোয়ার হোসেন ওরফে মনু, সোহরাব মন্ডল পাড়ার বাতেন সরদারের ছেলে রিপন সরদার , মিনাজ উদ্দীন শেখর গ্রামের আক্কাস শেখের ছেলে কোবাদ শেখ ।

১৮৬০ এর ২০১ ধারার অপরাধে তাদের প্রত্যেককে ৭বছরের কারাদণ্ড ও ৭হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উভয় সাজা একত্র কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয় ।

একই মামলায় অপর আসামী ফিরোজ ব্যাপারীর ছেলে রুবেল বেপারীর বিরুদ্ধে ১৮৬০ এর ৩০২/২০১/৩৪ প্রমানিত না হওয়ায় খালাস প্রদান করা হয় কিন্তু তার বিরুদ্ধে ১৮৬০ এর ৪১১ ধারার অপরাধ প্রমানিত হওয়ায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় ।

১৫ই মে বুধবার বিকেলের রাজবাড়ী সিনিয়র দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় প্রদান করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্র পক্ষের আইনজীবী পিপি উজির আলী শেখ। 

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৭শে অক্টোবর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া আইনদ্দিন বেপারী পাড়াস্থ্ খালের দক্ষিণ মাথায় বাতেন মিয়ার জমি সংলগ্ন খালের ভেসালের পানির মধ্যে মঞ্জু শেখের মরদেহ উদ্ধার করে গোয়ালন্দ থানা  পুলিশ । 

মঞ্জু শেখ ১২৫ সিসি কালো লাল রঙের ডিসকভারি মোটরসাইকেল কিনে ভাড়ায় চালাত বলে জানায় মঞ্জুর বাবা বাবলু শেখ। সেদিন মঞ্জু শেখের লাশ উদ্ধারের পর তার গায়ের বিভিন্ন স্থানে  কোপের দাগ ও পায়ের রগ কাটা ছিলো।  মঞ্জু হত্যার ঘটনায় তার বাবা বাবলু শেখ গোয়ালন্দ থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।   






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy