কোম্পানীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে পুকুরে ডুবে জুনায়েদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।বুধবার সকালে ওই ইউনিয়নের ৮নম্বর

2024-05-15T19:04:08+00:00
2024-05-15T19:04:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোম্পানীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪, ৭:০৪ পিএম   (ভিজিট : ১৯৭)
X

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে পুকুরে ডুবে জুনায়েদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকালে ওই ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের হাজী সোনা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু জুনায়েদ ওই বাড়ির ইব্রাহিম সাদ্দামের ছেলে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন রামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইদ্রিস। 

জানা যায়, সকালে পরিবারের সদস্যরা খাবার খাচ্ছিলেন। এসময় শিশু জুনায়েদ খেলাধুলার একপর্যায়ে সবার অগোচরে বাড়ীর পুকুরে পড়ে যায়। জুনায়েদকে অনেকক্ষন না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। খোঁজাখুজি করতে গিয়ে জুনায়েদকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy