চিত্রা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ৫ম শ্রেণির স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ১২ বছরের স্কুলছাত্রের

2024-05-15T21:59:51+00:00
2024-05-15T21:59:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চিত্রা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪, ৯:৫৯ পিএম   (ভিজিট : ২৯৫)
X

নড়াইলের চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ৫ম শ্রেণির স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ১২ বছরের স্কুলছাত্রের নাম রাজ শেখ। সে বরাশুলা গ্রামের মো.সাইফুর রহমানের ছেলে। বরাশুলা প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র ছিল।

বুধবার (১৫ মে) সন্ধা ৬টার দিকে নড়াইল সদর উপজেলার বরাশুলা গ্রামে চিত্রা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে স্থানীয়রা। এর আগে গত মঙ্গলবার (১৪ মে) সন্ধায় চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার আছরের নামাজের পর বাড়ি থেকে বের হয়ে বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে। পরে সন্ধার দিকে পার্শ্ববর্তী চিত্রা নদীতে সঙ্গীদের সাথে নিয়ে গোসল করতে নামে। তখন নদীতে তীব্র স্রোত থাকায় রাজকে টেনে নিয়ে যায়। 

এসময় রাজের সঙ্গী ও আশপাশ থেকে স্থানীয়রা এসে নদীতে নেমে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাই না। পরে নড়াইল ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত থেকেই উদ্ধার অভিযান চালায় তার খোঁজ না পেয়ে বুধবার সকাল থেকে দিনব্যাপি উদ্ধার অভিযান চালিয়ে সন্ধান না পেয়ে অভিযান শেষ করে। একপর্যায়ে এদিন সন্ধায় ঘটনাস্থলেই তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.মাসুদ রানা বলেন, গতকাল রাত থেকে উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজের কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। বুধবার দিনব্যাপি উদ্ধার অভিযান চালিয়ে তার সন্ধান পাওয়া যায়নি। পরে বিকেল ৪ টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। পরে সন্ধ্যা ছয়টার দিকে তার মরদেহ ভাঁসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy