প্রতিদ্বন্দ্বীকে ‘পিটিয়ে লম্বা’ করে দেওয়ার নির্দেশ দিলেন চেয়ারম্যান

কুমিল্লা প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান গোলাম সারওয়ার নির্বাচনী পথসভায় বলেছেন, সাবধান, আমাদের

2024-05-16T13:15:33+00:00
2024-05-16T13:26:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রতিদ্বন্দ্বীকে ‘পিটিয়ে লম্বা’ করে দেওয়ার নির্দেশ দিলেন চেয়ারম্যান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ১:১৫ পিএম  আপডেট: ১৬.০৫.২০২৪ ১:২৬ পিএম  (ভিজিট : ২৩৯)
X

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান গোলাম সারওয়ার নির্বাচনী পথসভায় বলেছেন, সাবধান, আমাদের কিন্তু এখনো রক্তমাংস আছে। খালি আপনারাই আমাদের কিছু করবেন আর আমরা কিছু করতে পারব না, এটা ভুল। আর যারা তাদের সহযোগিতা করে আগে তাদের পিডাইয়া লম্বা করেন। একদম সোজা করে পিডান। এটা আমাদের বহু ওপরের নির্দেশ, এটা অনেক ওপরে আলোচনা হইছে। 

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিজের কাপ-পিরিচের প্রতীকের পথসভায় বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি। 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন,“যার যা আছে তা নিয়ে আপনারা প্রস্তুত হন। সাড়ে তিন হাইত্যা লাডি, আড়াই হাইত্যা লাডির চেয়ে বড় কোনো অস্ত্র অইতে পারে না। এডা আরম্ভ করেন, দেখবেন সব দালালের দালালি বন্ধ হয়ে যাবে। সব সোজা হয়ে যাবে।” এই হুমকি দেয়ার জন্য তারা কি মেশিনগান নিয়ে আসবে? আর পুলিশ প্রশাসন, বিডিআর, র‌্যাব বসে বসে আঙ্গুল চুষবে নাকি? হেই দিন গেছে গা। সুতরাং যারাই স্বপ্নডা দেখেন তাদেরকে অনুরোধ করব, স্বপ্ন দেখা বন্ধ করেন, এগুলা কইরেন না। মানুষের যেন রক্তক্ষরণ না হয়।’ 

গোলাম সারওয়ার আরও বলেন, ‘আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন আর পিছনে ফেরার কোনো উপায় নেই আমাদের। তার (হেলিকপ্টার প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই বাবলু) সঙ্গে কিছু দালাল ঢুকে গেছে। দালালদেরকে কান্দিরপাড় পার করেন। আমাদেরকে বাঁচতে হবে। পুঁটিমাছ মরতে গেলেও দশ লাইল (আইল) ঘুরে মরে। আমরা কি পুঁটিমাছের চেয়ে খারাপ হয়ে গেছি? আমাদেরকে এভাবে হুমকি দেবে ধমকি দেবে, আমরা কি বসে বসে আঙুল চুষব নাকি? আপনাদের গায়ে রক্তমাংস নাই? তাহলে আপনারা এখনো জেগে উঠছেন না কেন? বলতে হবে কেন? আপনার অধিকার আপনাকেই রক্ষা করতে হবে।’

তিনি আরো বলেন, ‘১৫ বছর আমি আপনাদের জন্য কাজ করছি। আমি নীরবে কাজ করছি। আমি কোনো হুমকি-ধমকি করি না যে আমি এই করেছি সেই করেছি। সারা এলাকায় যত ব্রিক সোলিং, যত কালভার্ট, যত ব্রিজ, পুল-ওয়াল সব আমার করা। আমি জানি যদি ফিরিস্তি দিতে হয় এক এক ইউনিয়নে হাজার হাজার পৃষ্ঠা হবে। যা কাজ করছি বলতে চাই না। সুতরাং চিন্তা করেন ১৫ বছর আগে এই এলাকা কেমন ছিল, এখন কেমন আছে চিন্তা করুন। আর তারা বলে যে আমরা কী করছি। আরে আমার প্রশ্ন কী করি নাই? তারা কী করছে সেটা আমার প্রশ্ন।’

এ প্রসঙ্গে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া বলেন, “একটি অবাধ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচনের আয়োজন করা হয়েছে। আশা করছি প্রার্থীরা এমন কোনো বক্তব্য দেবেন না- যাতে করে সুষ্ঠু ভোটের পরিবেশ নষ্ট হয়।”

হেলিকপ্টার প্রতীকের আবদুল হাই বাবলু কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের টানা তিনবারের ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। বাবলু কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী। অপর চেয়াম্যান প্রার্থী হলেন- ব্যবসায়ী ও আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান রিপন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy