সিলেটে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু

সিলেট ব্যুরো

সারাবাংলা

আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় সিলেটে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা মৌসুমে সর্বোচ্চ।সিলেট আবহাওয়া

2024-05-16T18:12:49+00:00
2024-05-16T18:12:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিলেটে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
সিলেট ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৬:১২ পিএম   (ভিজিট : ২৪৭)
X

আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় সিলেটে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা মৌসুমে সর্বোচ্চ। সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সজিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বিকেল ৩টায় তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি। ৪টার দিকে সামান্য বৃদ্ধি পায়। তবে অনুভব ছিল এর চেয়ে বেশি। 

আজ দুপুরে গরমের কারণে নগরের জিন্দাবাজার এলাকার সিলেট সিটি সেন্টারের সামনে মাথা ঘুরে পড়ে মারা যান শফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক। তিনি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার নয়াগ্রামের আবু আহমেদের ছেলে। ধারণা করা হচ্ছে তিনি ‘হিট স্ট্রোকে’ মারা গেছেন।

শফিকুল সিটি সেন্টারের নিরাপত্তাকর্মী সাগর দেবনাথ জানান, মাথা ঘুরে শফিকুল পড়ে যান। পর তার মাথায় পানি ঢালা হয়। তার মোবাইল ফোন থেকে নাম্বার নিয়ে তার এক স্বজনকে বিষয়টি জানানো হয়। পরে তারা তাকে নিয়ে যান। 

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। ‘হিট স্ট্রোকে’ নাকি অন্য কারণে তিনি মারা গেছেন তা বলা যাচ্ছেনা। ইসিজি করে কিছু পাওয়া যায়নি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy