ফার্মেসিতে হেরোইন বিক্রির দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

মাদক মামলায় রাজবাড়ীতে একজনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত।বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুন

2024-05-16T18:59:24+00:00
2024-05-16T18:59:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফার্মেসিতে হেরোইন বিক্রির দায়ে যাবজ্জীবন কারাদণ্ড
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৬:৫৯ পিএম   (ভিজিট : ২৫৮)
X

মাদক মামলায় রাজবাড়ীতে একজনের যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত।

বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী অতিরিক্ত দায়রা জজ আদালত-১  এর বিচারক জান্নাতুন লিলিফা আকতার জাহান ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) টেবিল ১(খ) ধারায় যাবজ্জীবন কারাদন্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয়  মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত আসামী  মোঃ আনোয়ার হোসেন (৪২) জেলার পাংশার মোহনপুরের মোঃ জয়নাল মন্ডলের ছেলে ।  

মামলায় রাষ্ট্র পক্ষের বিজ্ঞ আইনিজীবী (অতিরিক্ত পিপি) মোঃ আবু বকর মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন ।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, পাংশা থানাধীন মোহনপুর বাজারে আনোয়ার হোসেনের তন্দ্রা ফার্মেসী নামে ঔষুধের দোকানে ১০০ গ্রাম হেরোইন সহ র‍্যাবের হাতে ২০১২ সালের ৭ই জুলাই গ্রেপ্তার হয় আনোয়ার।  

এ ঘটনায় র‍্যাব-৮ বাদী হয়ে পাংশা মডেল থানায় মাদক মামলা দায়ের করেন। পাংশা মডেল থানার মামলা নং-৭ ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy