কেন্দুয়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার কেন্দুয়ায় অভ্যন্তরীণ বোরো ধান/চাল সংগ্রহের শুভ উদ্বোধন করেন, নেত্রকোণা-৩ কেন্দুয়া-আটপাড়া আসনের সংসদ সদস্য মোঃ ইফতিকার উদ্দিন তালুকদার

2024-05-16T19:32:06+00:00
2024-05-16T19:32:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৭:৩২ পিএম   (ভিজিট : ১৯৭)
X

নেত্রকোণার কেন্দুয়ায় অভ্যন্তরীণ বোরো ধান/চাল সংগ্রহের শুভ উদ্বোধন  করেন, নেত্রকোণা-৩ কেন্দুয়া-আটপাড়া আসনের সংসদ সদস্য মোঃ ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে কেন্দুয়া খাদ্য গুদামে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমার কৃষকরা তাদের ধান ও চালের ন্যায্য মূল্য চায় এবং পরিমাপে যেনো কোন গাফিলতি না হয়। তাছাড়া খাদ্য গুদামের কর্মকর্তাদের উদ্দেশ্যে বোরো ধান/চাল সংগ্রহের বেলায় কৃষকদের কী কী করণীয় এ বিষয়ে ব্যানার টানানোর নির্দেশনাও দেন তিনি। 

এ বিষয়ে উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতাখাব্বির খান বলেন, আমাদের ৪৫ টাকা কেজি দরে সিদ্ধ চালের লক্ষ্যমাত্রা ৩শত ৮৯ মেট্রিক টন এবং ৪৪ টাকা কেজি দরে আতপচাল ৩শত ৭৫ মেট্রিক টন ক্রয় করা হবে । অন্যদিকে ৩২ টাকা কেজি দরে ও ১২৮০ টাকা মণ দরে ২০৫০ মেট্রিক টন লক্ষ্যমাত্রার ধান ক্রয় করা হবে । যার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৩১ আগস্ট পর্যন্ত ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ কাওসার আহমেদ, উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোতাকাব্বির খান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওহাব, মেইলার নয়ন, বিভিন্ন কর্মকর্তা- কর্মচারীসহ প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy