‘সারাদিনে ভোট পড়ে তিনশ, গণনার পর হয়ে যায় তিন হাজার’

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাবাংলা

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসানের (খোকন) একটি বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।নির্বাচনে ভোটার উপস্থিতি

2024-05-16T19:57:25+00:00
2024-05-16T19:57:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘সারাদিনে ভোট পড়ে তিনশ, গণনার পর হয়ে যায় তিন হাজার’
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৭:৫৭ পিএম   (ভিজিট : ২৬৬)
X

ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসানের (খোকন) একটি বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকলেও গণনার সময় বেশি ভোটার দেখানো হয় বলে দাবি করেছেন তিনি।

ভোটের ওপর মানুষের বিশ্বাস উঠে গেছে মন্তব্য করে তিনি বলেছেন, ‘সারা দিন দু-চারটা লোক ভোট দিতে যায়। সারা দিনে ভোট পড়ে আড়াই শ থেকে তিন শ। কিন্তু বিকেল বেলা গণনার পর তা হয়ে যায় তিন হাজার ১৬৬।’ 

কামরুল হাসান এক সময় কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলেন। আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদকও ছিলেন। বর্তমানে তিনি ঠাকুরগাঁও পৌরসভা ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।

রুহিয়া চৌরাস্তায় নির্বাচনী এক সভায় কামরুল হাসান বলেন, ‘নির্বাচনে ভোটার উপস্থিতি অনেক কম, সাড়া নাই। লোকলাক টানে নিয়েও ভোট কেন্দ্রে নিয়ে যাবা পারু না। এর কারণ ভোটের ওপর মানুষের যে বিশ্বাস, তা উঠে গেছে। সারা দিন দু–চারটা লোক ভোট দিবা যাছে। সারা দিনে সেন্টারলাত দুই শ, আড়াই শ, তিন শ ভোট কাস্ট হচ্ছে। কেন্দ্রত ভোটার আছে মনে করেন বাইশ শ, তেইশ শ, পঁচিশ শ না হয় তিন হাজার। বিকেলবেলা যখন প্রিসাইডিং অফিসার তামাম (গোটা) ব্যালট বাক্সলা এক করে গনাছে (গুনছে), সেলা (সে সময়) দেখা যাছে, ভোট কাস্ট হচে ৩ হাজার ১৬৬। 

কামরুল আরও বলেন, এত ভোট কুনঠে (কোথা থেকে) থেকে আসিল। মিথ্যে চালাকি, ধান্দাবাজি আর চালবাজি করে হামরা ভোটটা করছু, এইতানে ভোটের প্রতি মানুষের আর আস্থা নাই। ভোট দিতে মানুষ যায় না। আমি আওয়ামী লীগ করি, এ অবস্থা সৃষ্টির জন্য আমরাই নিজেরাই দায়ী মনে করি।’

তিনি আরও বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছরেও আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি। ১৫ বছর যাবৎ হামরা (আওয়ামী লীগ) ক্ষমতায় আছি। ভোট আসিলে হামার মতো ধান্দাবাজ লোকলা টাউন থাকে আসে মানুষের কাছে কহছে ভোট দেন, তামাম কাজ করে দিম। এমনভাবে গুছায় কহছে যে মনে হচে আকাশের চাঁদখান টানে নিচত নামায় দিবে। এলা নতুন সুর তুলিছে, হামাক ভোট না দিলে ভিজিডি কার্ড বাতিল করে দিবে। ভিজিডি কার্ড কি তোমার বাপের?’

এ বিষয়ে জানতে চাইলে কামরুল হাসান বলেন, ‘ভোটের প্রতি মানুষের আস্থা কমে গেছে, আমি আওয়ামী লীগ করি বলে এটা তো অস্বীকার করতে পারি না। কেন্দ্রে ভোটার কেন আসছেন না, বিভিন্ন পথসভায় তা তুলে ধরে ভোটারের ক্ষোভ কমিয়ে এনে ভোট কেন্দ্রে নিয়ে যেতে উদ্বুদ্ধ করতেই এমন বক্তব্য দিয়েছি।’






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy