টাঙ্গাইলে সেনাবাহিনীর জলক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলে বাংলাদেশ সেনাবাহিনী জলক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ১৯ পদাতিক ডিভিশনের শহীদ

2024-05-16T20:26:33+00:00
2024-05-16T20:26:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে সেনাবাহিনীর জলক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৮:২৬ পিএম   (ভিজিট : ২৩৩)
X

টাঙ্গাইলে বাংলাদেশ সেনাবাহিনী জলক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ১৯ পদাতিক ডিভিশনের শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে সাঁতার, ওয়াটার পোলো এবং ডাইভিং প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন। এ সময় উপস্থিত ছিলেন ঘাটাইল এরিয়ার ১৯ পদাতিক ডিভিশনের ভারপ্রাপ্ত ডিভিশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. তরিকুল ইসলাম।

এই প্রতিযোগিতায় বিভিন্ন ফরমেশন থেকে মোট ১৪টি দল অংশগ্রহণ করে। সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতায় ১৯ পদাতিক ডিভিশন দল, ১৪ টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৯ টি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন এবং ৫৫ পদাতিক ডিভিশন দল ৭টি স্বর্ণ, ৯টি রৌপ্য ও ৩ টি ব্রোঞ্জ পদক পেয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। 

শ্রেষ্ঠ সাঁতারু হিসেবে নির্বাচিত হন ১৯ পদাতিক ডিভিশন অঞ্চল দলের ইউপি সার্জেন্ট মো. ফয়সাল আহমেদ ওএসপি। ওয়াটার পোলো প্রতিযোগিতায় ১৯ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং ১১ পদাতিক ডিভিশন অঞ্চল দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। ওয়াটার পোলোতে শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে বিবেচিত হন ১১ পদাতিক ডিভিশন অঞ্চল দলের ইউপি ল্যান্স কর্পোরাল মো. রাশিবুল হাসান।

সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়ার সকল অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।















Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy