হিটস্ট্রোকে সারাদেশে ৩ জনের মৃত্যু

বুলেটিন ডেস্ক

সারাবাংলা

বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে সারাদেশে রয়েছে অস্বস্তি, ফলে বিপর্যস্ত জীবন পার করছেন মানুষ। আজ বৃহস্পতিবার গরমে অসুস্থ

2024-05-16T20:43:44+00:00
2024-05-16T20:43:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হিটস্ট্রোকে সারাদেশে ৩ জনের মৃত্যু
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৮:৪৩ পিএম   (ভিজিট : ২৩৯)
X

বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে সারাদেশে রয়েছে অস্বস্তি, ফলে বিপর্যস্ত জীবন পার করছেন মানুষ। আজ বৃহস্পতিবার গরমে অসুস্থ হয়ে দুই জেলায় তিনজন মারা গেছেন। এছাড়া বেশ কিছু জেলায় অসুস্থতার খবর পাওয়া গেছে। 

চলমান তাপপ্রবাহ থাকবে আরও দুদিন। এরপরই শনিবার থেকে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দেশে আবার তাপপ্রবাহ শুরু হয়েছে গত সোমবার থেকে। সেদিন সাত জেলায় দাবদাহ ছিল; যা ক্রমেই নতুন নতুন জেলায় ছড়িয়ে পড়ছে। মে মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের কোথাও কোথাও এক থেকে তিনটি মৃদু অথবা মাঝারি তাপপ্রবাহ এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। 

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, আজ বৃহস্পতিবার দেশের সব জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। বুধবার তাপপ্রবাহ ছিল ৫৮ জেলায়। তাপপ্রবাহ আরও দুই দিন থাকবে। শনিবার থেকেই বেশ কিছু অঞ্চলে বৃষ্টি হয়ে তাপপ্রবাহের এলাকা কমে যাবে। সোমবার সারাদেশেই বৃষ্টিপাত হতে পারে। ফলে তাপপ্রবাহের এলাকা একেবারেই কমে যাবে।

সিলেটে হিটস্ট্রোকে শফিকুল ইসলাম (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। নগরীর জিন্দাবাজারের সিটি সেন্টার শপিং সেন্টারের সামনে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়। তিনি মৌলভীবাজারের জুড়ি উপজেলার নয়াগ্রামের বাসিন্দা আবু আহমদের ছেলে। 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ হিটস্ট্রোকে দুই ব্যক্তি মারা গেছেন। তারা হলেন- উপজেলার বাঙ্গালা ইউনিয়নের রহিমপুর গ্রামের কৃষক বিষ্ণুপদ মজুমদার (৫১) ও বিনায়েকপুর গ্রামের ব্যবসায়ী ছাইদুল ইসলাম লাবলু (৫৭)। দুইজনই মাঠে প্রচণ্ড রোদের মধ্যে ধান কাটছিলেন। 

তীব্র গরমে কিশোরগঞ্জের হোসেনপুরে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২৬ শিক্ষার্থী বৃহস্পতিবার দুপুরে অসুস্থ হয়ে পড়েছিল। এদের মধ্যে ২৫ জনকে বিদ্যালয়েই প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়েছে। একজনকে হাসপাতালে পাঠালে তাকেও সুস্থ করে বাড়িতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মণ্ডল।

উল্লেখ্য, আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy