টঙ্গীতে প্লাস্টিকের গোডাউনে অগ্নিকান্ড

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

টঙ্গীর শীলমুন মোল্লার গ্যারেজ মাস্টার পাড়া এলাকায় প্লাস্টিকের দানা ও চাপটি তৈরির গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার রাত সাড়ে

2024-05-17T15:04:18+00:00
2024-05-17T15:04:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে প্লাস্টিকের গোডাউনে অগ্নিকান্ড
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩:০৪ পিএম   (ভিজিট : ১৮৮)
X

টঙ্গীর শীলমুন মোল্লার গ্যারেজ মাস্টার পাড়া এলাকায় প্লাস্টিকের দানা ও চাপটি তৈরির গোডাউনে অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আবাসিক এলাকায় গোডাউন ভাড়া নিয়ে বর্জিত প্লাস্টিক দিয়ে প্লাস্টিকের চাপটি ও দানা তৈরি করে লেচু মিয়া নামে এক ব্যবসায়ী। রাত সাড়ে দশটার দিকে হঠাৎ করেই তার বন্ধ গোডাউনে আগুনের সূত্রপাত ঘটে। গোডাউনের ভিতরে পর্যাপ্ত প্লাস্টিক সামগ্রী থাকায় মুহূর্তের মধ্যেই গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে গুদামে রক্ষিত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের দাবি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ার্দার জানান, আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টা করে রাত পৌনে বারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy