এমপি আনোয়ার খানকে আচরণবিধি মেনে চলতে চিঠি

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাবাংলা

উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খানকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলতে চিঠি

2024-05-17T16:01:14+00:00
2024-05-17T16:09:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এমপি আনোয়ার খানকে আচরণবিধি মেনে চলতে চিঠি
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৪:০১ পিএম  আপডেট: ১৭.০৫.২০২৪ ৪:০৯ পিএম  (ভিজিট : ২৫৪)
X

উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খানকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলতে চিঠি দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ মে) রাতে রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দত্ত এ চিঠি দেন। রাতেই চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন রির্টানিং কর্মকর্তা প্রিয়াংকা দত্ত।

তিনি জানান, রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আরাফাত (আনারস) এমপি আনোয়ার হোসেনের খানের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ এনে রির্টানিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগের প্রেক্ষিতে আনোয়ার হোসেন খানকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য চিঠি দেওয়া হয়। 

ইমতিয়াজের অভিযোগ, এমপি আনোয়ার হোসেন খান চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চুর (মোটরসাইকেল) পক্ষে কাজ করছেন। 

আনোয়ার খানকে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়, আসন্ন ৬৪ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ (২য় ধাপ) উপলক্ষে রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. ইমতিয়াজ আরাফাত কর্তৃক আপনার (এমপি) বিরুদ্ধে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ বিষয়ক একটি অভিযোগ দাখিল করা হয়েছে। অনুষ্ঠেয় উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি: ২২ অনুসারে সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তা বা কর্মচারীয় নির্বাচনি প্রচারণা এবং সরকারি সুযোগ-সুবিধা সংক্রান্ত কতিপয় বাধা-নিষেধ রয়েছে। মাননীয় সংসদ সসদ্য হিসেবে আপনাকে উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি: ২২ (১১(২) ধারাসমূহ মেনে চলার এবং যে কোন ধরণের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

অন্যদিকে চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ আরাফাত লিখিত অভিযোগে বলেন, আমি আচরণ বিধি মেনে নির্বাচনের প্রচার ও গণসংযোগ করছি। আমার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চুকে (মোটর সাইকেল) জয়ী করার লক্ষ্যে লক্ষ্মীপুর-১ আসনের এমপি আনোয়ার হোসেন খান মোবাইল ফোন ও হোয়াটসআপে কল দিয়ে প্রতিদিন নির্বাচনী প্রচার তৎপরতা ও কার্যক্রমে অংশ নিচ্ছেন। বিষয়টি এখন ওপেন সিক্রেট। রামগঞ্জের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনকে আনোয়ার খান এমপি বৃহস্পতি, শুক্র ও শনিবার রামগঞ্জের কাঞ্চনপুর গ্রামের বাড়িতে ডেকেছেন। নির্বাচনী সভা করার জন্য আলাদা আলাদা দিন, সময়ে বিভিন্ন গ্রুপকে বাড়িতে ডেকেছেন। যাদেরকে ডাকা হয়েছে, তারমধ্য অন্তত ২৫-৩০ জন আমাকে বিষয়টি জানিয়ে নিশ্চিত করেছেন।

এছাড়া তিনি শুক্রবার (১৭ মে) রামগঞ্জ শহরে তার মালিকানাধীন ভবনে হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করার কথা বলে লোকজনকে জমায়েত করবেন। এক পর্যায়ে সেখানে তিনি দেওয়ান বাচ্চুর পক্ষে নির্বাচনী দিক নির্দেশনা দিবেন। যা নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন। এছাড়া ঘনিষ্ঠজনরা এমপির বরাত দিয়ে লোকালয়ে বলে বেড়াচ্ছেন, নির্বাচনের দিন পর্যন্ত এমপি রামগঞ্জে থাকবেন, ভোট করবেন। বিগত দিনেও নির্বাচন নিয়ে এমপি মহোদয়ের উস্কানিমূলক বক্তব্যে জনমনে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এ অবস্থায় আমি আশংকা করছি, এমপি মহোদয়ের এলাকায় এসে উত্তেজনামূলক বক্তব্যের মাধ্যমে আইন-শৃঙ্খলা অবনতি ঘটাতে পারেন। এজন্য তাকে নির্বাচনী এলাকায় না এসে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে আমি মনে করছি।








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy