থানচির থুইসাপাড়ায় ভয়াবহ আগুন

বান্দরবান প্রতিনিধি

সারাবাংলা

বান্দরবানের থানচির থুইসাপাড়ায় ভয়াবহ আগুন লেগেছে।আজ শুক্রবার (১৭ মে) বিজিবি'র বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধীনস্থ জিন্নাপাড়া বিজিবি

2024-05-17T16:19:17+00:00
2024-05-17T16:19:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
থানচির থুইসাপাড়ায় ভয়াবহ আগুন
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৪:১৯ পিএম   (ভিজিট : ২৮১)
X

বান্দরবানের থানচির থুইসাপাড়ায় ভয়াবহ আগুন লেগেছে। আজ শুক্রবার (১৭ মে) বিজিবি'র বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধীনস্থ জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ থুইসাপাড়ায় পাহাড়িদের বসত ঘরের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। 

আগুন লাগার খবর পেয়ে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা পাড়ায় তাৎক্ষণিকভাবে ছুটে যায় এবং অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহারসহ বিভিন্ন উপায়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বিজিবি সদস্যদের কয়েক ঘন্টার প্রাণান্তর চেষ্টায় দুপুরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

অগ্নিকান্ডে থুইসাপাড়ায় বেশ কয়েকটি বসতবাড়ি পুড়ে যায়। তবে বিজিবি সদস্যদের প্রাণান্তকর প্রচেষ্টায় রক্ষা পেয়েছে পাহাড়ি বাড়িঘর ও তাদের অন্যান্য সম্পদ। আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন পাহাড়ি আহত হয়। 

বিজিবি ক্যাম্পের মেডিকেল সহকারী তাদেরকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছে।

এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদেরকে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে দুপুরের খাবার সরবরাহ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy