ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় মাদ্রাসার সুপার গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

তৃতীয় শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে খুলনা নগরীর শহীদ শেখ আবু নাসের দাখিল মাদ্রাসার সুপার (মাদ্রাসা প্রধান) হাসিবুর

2024-05-17T17:45:49+00:00
2024-05-17T18:18:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় মাদ্রাসার সুপার গ্রেপ্তার
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৫:৪৫ পিএম  আপডেট: ১৭.০৫.২০২৪ ৬:১৮ পিএম  (ভিজিট : ৩৬১)
X

তৃতীয় শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে খুলনা নগরীর শহীদ শেখ আবু নাসের দাখিল মাদ্রাসার সুপার (মাদ্রাসা প্রধান) হাসিবুর রহমান হাসিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১৭ মে) দুপুরে নগরীর সোনাডাঙ্গা থানার সৈয়দ আলী হোসেন সড়কে বাড়ি থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।

এর আগে শুক্রবার সকালে শিশুটির বাবা বাদি হয়ে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। শিশুটি বর্তমানে ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, ওই শিশু ও তার ভাই প্রতিরাতে হুজুরের বাড়িতে প্রাইভেট পড়তে যায়। বৃহস্পতিবার রাতে পড়তে গেলে হুজুর মেয়েটির ভাইকে ওজু করতে পাঠান। এরপর সু্যোগ বুঝে পেয়ে শিশুটির শ্লীলতাহানি করে। বাড়ি ফিরে শিশুটি কান্না করতে থাকে এবং একপর্যায়ে মাকে সব বলে দেয়। এ ঘটনায় রাতেই এলাকাবাসী ওই শিক্ষকের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ করে।

সোনাডাঙ্গা থানার এস আই ও মামলার তদন্ত কর্মকর্তা উত্তম কুমার মিত্র জানান, সকালে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা হয়েছে। দুপুরে নিজ বাড়ি থেকে আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy