মোরেলগঞ্জে আগুনে পুড়ে ১২ দোকান ছাই

মোরেলগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বাজারে আগুন লেগে ১২ দোকান পুড়ে ছাই হয়েছে।বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে পোলেরহাট বাজারে

2024-05-17T18:25:03+00:00
2024-05-17T18:25:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোরেলগঞ্জে আগুনে পুড়ে ১২ দোকান ছাই
মোরেলগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৬:২৫ পিএম   (ভিজিট : ২১৪)
X

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বাজারে আগুন লেগে ১২ দোকান পুড়ে ছাই হয়েছে। 

বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে পোলেরহাট বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় দোকানগুলো পুড়ে যায়। স্থানীয়রা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে ১২ টি দোকান পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। 

ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা মো. গোলাম ফারুক বলেন, মোরেলগঞ্জ ও কচুয়া উপজেলার দুটি ইউনিট টানা ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনের কাজ চলছে। 

থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ১০-১২ টি দোকান পুড়ে গেছে। আগুনের খবর পেয়ে রাত থেকেই পুলিশ সদস্যরা সেখানে রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy