সিরাজগঞ্জে গাঁজাসহ গ্রেফতার ২

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জ জেলার তাড়াশে অভিনব কায়দায় কাভার্ডভ্যানে করে পাচারকালে প্রায় সাড়ে পাঁচ মণ (২১৬ কেজি) গাঁজাসহ দুইজনকে আটক করেছে

2024-05-17T18:34:43+00:00
2024-05-17T18:34:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে গাঁজাসহ গ্রেফতার ২
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৬:৩৪ পিএম   (ভিজিট : ২৭২)
X

সিরাজগঞ্জ জেলার তাড়াশে অভিনব কায়দায় কাভার্ডভ্যানে করে পাচারকালে প্রায় সাড়ে পাঁচ মণ (২১৬ কেজি) গাঁজাসহ দুইজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা। এ সময় কাভার্ডভ্যানটিকে জব্দ করা হয়। 

শুক্রবার (১৭ মে) সকালে ঢাকা-রাজশাহী মহাসড়কে তাড়াশ উপজেলার চর হামকুড়িয়া এলাকায় এ অভিযান চালানো হয়। 

গ্রেপ্তাররা হলেন কুমিল্লা জেলার দেবীদ্বার থানার রাজাকাচরের নুরু মিয়ার ছেলে মো. আল আমিন (২২) ও একই জেলার বাঙ্গরাবাজার থানার রাজা চাপিতলা গ্রামের ইসমত আলী ওরফে ইম্মত আলীর ছেলে এরশাদ ওরফে হৃদয় (২৭)। 

শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি মো. মারুফ হোসেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, কাভার্ডভ্যান যোগে গাঁজা পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চর হামকুড়িয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান শুরু করে র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর ক্যাম্প। 

এ সময় ওই কাভার্ডভ্যানটি তল্লাশি চালিয়ে এর ভেতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ওই দুজনকে আটক করা হয়। 

আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। এ ঘটনায় তাড়াশ থানায় মামলার প্রস্তুতি চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy