প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

2024-05-17T19:01:00+00:00
2024-05-17T19:01:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৭:০১ পিএম   (ভিজিট : ২৫৩)
X

নেত্রকোনার কেন্দুয়ায় আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৭ মে) বাদ জুম্মা কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি  এডভোকেট আব্দুল কাদির ভূঞার সভাপতিত্বে এআলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

সাধারণ সম্পাদক মো.আসাদুল হক ভূঞার সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা, মো.তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক কনক, চেয়ারম্যান লুৎফর রহমান ভূঁইয়া,আব্দুস ছালাম বাঙ্গালী, সহ দপ্তর সম্পাদক আনোয়ার পারভেজ খান প্রমূখ। 

শেষে বঙ্গবন্ধুসহ সকল মুক্তিকামী শহীদের আত্মার মাগফেরাত ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন কান্দিউড়া মসজিদের পেশ ঈমাম মওলানা মোকাররম হোসেন। 

উল্লেখ্য-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ১৯৮১ সালের ১৭ মে দীর্ঘ নির্বাসন জীবন শেষে বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামীগের সভাপতি  বাংলার মাটিতে ফিরে আসেন। এদিন বিকেল সাড়ে ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লী থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান।

১৯৭৫ সালের ১৫ আগস্ট কালোরাতে বিপদগামী একদল সেনা কর্মকর্তার নির্মম বুলেটের আঘাতে ইতিহাসের নৃশংসতম হত্যাকান্ডের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। এসময় বিদেশে থাকায় আল্লাহর অশেষ রহমতে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy