নোংরা পরিবেশে তৈরি রাফসানের ‘ব্লু’ ড্রিংকস

কুমিল্লা প্রতিনিধি

সারাবাংলা

ইউটিউবার রাফসান দ্য ছোটভাই খ্যাত ইফতেখার রাফসানের ব্লু ড্রিংকস অননুমোদিত একটি কারখানায় নোংরা পরিবেশে তৈরি হচ্ছিল। পরে গোপন

2024-05-17T19:27:36+00:00
2024-05-17T19:27:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নোংরা পরিবেশে তৈরি রাফসানের ‘ব্লু’ ড্রিংকস
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৭:২৭ পিএম   (ভিজিট : ৫৮৫)
X

ইউটিউবার রাফসান দ্য ছোটভাই খ্যাত ইফতেখার রাফসানের ব্লু ড্রিংকস অননুমোদিত একটি কারখানায় নোংরা পরিবেশে তৈরি হচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা বিসিক এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।

কুমিল্লা নগরীর বিসিক এলাকায় অবস্থিত মেসার্স ব্লু ড্রিংকসে গত ২৪ এপ্রিল অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার (১৭ মে) ওই খবরটি নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নতুন করে সামনে আসে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিন বলেন, যেকোনো প্রতিষ্ঠানকে পণ্য বাজারজাত করতে হলে বিএসটিআইয়ের একটি অনুমোদনের সনদ থাকতে হয়। তাদের তেমন কোনো অনুমোদন বা সনদ না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পরিবেশের অসঙ্গতি পাওয়ায় তাদেরকে মৌখিকভাবে সতর্ক করা হয়।
উল্লেখ্য, গত বছরের ৭ ডিসেম্বর ব্লু নামে ইলেক্ট্রোলাইটস ড্রিংক ব্লু বাজারজাত করার ঘোষণা দেন আলোচিত ইউটিউবার ইফতেখার রাফসান। যিনি রাফসান দ্য ছোট ভাই হিসেবে পরিচিত। তখন লিচু ও তরমুজের ফ্লেভার নিয়ে দুই ক্যাটাগরিতে তারা দেশের বিভিন্ন পয়েন্টে পণ্য বাজারজাত শুরু করে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy