আড়াইহাজারে ঘরে ঢুকে তরুণীকে গণধর্ষণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

আড়াইহাজারে এক তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় শুক্রবার অজ্ঞাতপরিচয় ছয়জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী তরুণী।এজাহারে ভুক্তভোগী

2024-05-17T20:33:54+00:00
2024-05-17T20:33:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে ঘরে ঢুকে তরুণীকে গণধর্ষণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৮:৩৩ পিএম   (ভিজিট : ৩৫৭)
X

আড়াইহাজারে এক তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় শুক্রবার অজ্ঞাতপরিচয় ছয়জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী তরুণী।

এজাহারে ভুক্তভোগী তরুণী জানিয়েছেন, গভীর রাতে আড়াইহাজার পৌরসভার চামুরকান্দি এলাকায় অজ্ঞাত পরিচয়ের ৫-৬ যুবক দরজা ভেঙে ঘরে ঢুকে হাত-পা বেঁধে তাঁকে ধর্ষণ করে।

স্থানীয় সূত্র জানায়, নদীভাঙনে মেঘনায় ঘরবাড়ি বিলীন হলে চার মাস আগে মুন্সীগঞ্জ থেকে আড়াইহাজারের চামুরকান্দি এলাকায় ৪ শতাংশ জমি কিনে বাড়ি করে তরুণীর পরিবার। স্থানীয় কিছু বখাটের নজর পড়ে এবং নানা অজুহাতে তারা বাড়িতে ঢুকে তরুণীর সঙ্গে ভাব জমানোর চেষ্টা করত। বখাটেদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। তরুণীর পরিবার বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিকে জানালে তারা ক্ষুব্ধ হয়।

রাত আড়াইটার দিকে জোর করে ওই তরুণীর বাড়িতে যায় ৬-৭ বখাটে। দেশি অস্ত্রের মুখে তুলে এনে পাশেই তরুণীর এক আত্মীয়ের খালি ঘরে নিয়ে ধর্ষণ করা হয়। এ সময় তরুণীর মাকেও বখাটেরা প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়।

স্থানীয় কাউন্সিলর মমিনুল হক শুভ বলেন, তরুণীর বাড়ির আশেপাশে বখাটেরা আড্ডা দিত। রাতভর নেশা ও জুয়া নিয়ে মেতে থাকত। তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, পূর্বশক্রতা থেকে এ ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন। আসামিদের ধরতে অভিযান চলছে। তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy