সাতক্ষীরায় ধানবোঝাই ট্রাক উল্টে নিহত ২

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরার তালায় ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১১ শ্রমিক।শনিবার (১৮ মে) সকাল সাড়ে

2024-05-18T11:22:49+00:00
2024-05-18T11:22:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সাতক্ষীরায় ধানবোঝাই ট্রাক উল্টে নিহত ২
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ মে, ২০২৪, ১১:২২ এএম   (ভিজিট : ২৬৮)
X

সাতক্ষীরার তালায় ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১১ শ্রমিক।

শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের হরিশ্চেন্দ্রকাটী সরদার বাড়ি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৪৪) ও মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (২৫) ।

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আলামিন সরদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy