দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতিমূলক সংলাপ

কুয়াকাটা প্রতিনিধি

সারাবাংলা

ঘূর্ণিঝড় প্রবণ উপকূলীয় জেলাসমূহের মানুষকে দুর্যোগের পূর্বে প্রস্তুত করতে পূর্বাভাস-ভিত্তিক আগাম কার্যক্রমের (Anticipatory Action) কার্যকারিতা বিষয়ক দ্বিতীয় পর্যায়ের

2024-05-18T15:50:39+00:00
2024-05-18T15:56:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘূর্ণিঝড়!
দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতিমূলক সংলাপ
কুয়াকাটা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ মে, ২০২৪, ৩:৫০ পিএম  আপডেট: ১৮.০৫.২০২৪ ৩:৫৬ পিএম  (ভিজিট : ২৩৬)
X

ঘূর্ণিঝড় প্রবণ উপকূলীয় জেলাসমূহের মানুষকে দুর্যোগের পূর্বে প্রস্তুত করতে পূর্বাভাস-ভিত্তিক আগাম কার্যক্রমের (Anticipatory Action) কার্যকারিতা বিষয়ক দ্বিতীয় পর্যায়ের বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) নেতৃত্বে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এন্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ ও জার্মান রেড ক্রসের কারিগরি সহযোগিতায় সংলাপের আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। 

শনিবার সকালে পটুয়াখালী জেলার কুয়াকাটার একটি রিসোর্টে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিবুবুর রহমান, এমপি।

 এসময় তিনি বলেন,  ৭৮ লক্ষ স্বেচ্ছাসেবক নিয়ে দুর্যোগের ওপর বাংলাদেশে কাজ চলছে।    আমাদের লক্ষ্য  এক কোটি স্বেচ্ছাসেবক তৈরি করা। এর মধ্যে স্কাউট আছে, রেডক্রস আছে, সিপিপি আছে। আগামীতে সব ধরনের দুর্যোগ মোকাবেলায় আমরা তৈরী আছি। 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসানের সভাপতিত্বে সংলাপে আরো বক্তব্য রাখেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আসম ফিরোজ, সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন (চুয়াডাঙ্গা-১), মাসুদ উদ্দিন চৌধুরী (ফেনী-৩), শাহিন আক্তার (কক্সবাজার-৪), মোস্তাক আহমেদ রুহি (নেত্রকোনা-১), মজিবুর রহমান নিক্সন চৌধুরী (ফরিদপুর-৪), সালাহউদ্দিন মাহমুদ (মানিকগঞ্জ-১), আবদুর রশিদ (জামালপুর-৪) ও সংরক্ষিত মহিলা বেগম আশ্রাফুন নেছা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy