শেরপুরে গরু চোরদলের ৫ সদস্য গ্রেফতার

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার জরাকুড়া গ্রামের মৃত আলহাজ্ব সিরাজুল ইসলামের ছেলে কৃষক শাহজাহান মিয়ার গোয়াল ঘর থেকে গত

2024-05-18T17:12:02+00:00
2024-05-18T17:16:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুলিশ সুপারের প্রেস ব্রিফিং
শেরপুরে গরু চোরদলের ৫ সদস্য গ্রেফতার
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ মে, ২০২৪, ৫:১২ পিএম  আপডেট: ১৮.০৫.২০২৪ ৫:১৬ পিএম  (ভিজিট : ২৫৯)
X

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার জরাকুড়া গ্রামের মৃত আলহাজ্ব সিরাজুল ইসলামের ছেলে কৃষক শাহজাহান মিয়ার গোয়াল  ঘর থেকে গত ১২ মে গভীর রাতে একদল সংঘবদ্ধ চোরদল ৫টি গরু চুরি করে নিয়ে যায়। 

এঘটনায় ১৪ মে অজ্ঞাত চোরদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়েরের পর ১৭ মে রাত ৮টার দিকে আন্তঃজেলা গরু চোরদলের ৫ সদস্যকে পুলিশ গ্রেফতারের ঘটনায় ১৮ মে শনিবার দুপুর ১২টায় শেরপুর জেলা পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে এক প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়েছে।

প্রেস ব্রিফিংএ পুলিশ সুপার বলেন, ঝিনাইগাতী উপজেলার জরাকুড়া গ্রামের বাসিন্দা মোঃ শাহজাহান মিয়ার বসত বাড়ির গোয়াল ঘর থেকে ঘটনার দিন গভীর রাতে ৫টি গরু সংঘবদ্ধ চোরদল চুরি করে নিয়ে যায়। 

পরে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তথ্য প্রযুক্তি ব্যবহার করে গরু চুরি কাজে ব্যবহৃত একটি ট্রাকের চালক শেরপুর পৌরসভার কসবা কাঠগড় মহল্লার বাসিন্দা মোঃ ফরহাদ হোসেনের ছেলে মোঃ আঃ জলিল ওরফে ফকির হোসেন (৩৪) কে আটক করা হয়। 

পরে তার দেয়া এক স্বীকারোক্তিতে টাঙ্গাইল জেলার ভুঞাপুর উপজেলার কোকাদাইর গ্রামের অপর আন্তঃজেলা গরু চোরদলের সদস্য মৃত সিরাজ প্রামাণিকের ছেলে মহির উদ্দিন (৫০) তার ছেলে আজিজুল ইসলাম (২৩), হাসেম প্রামাণিকের ছেলে সাহিজুল ইসলাম (৩০) কে সহ ৫ আন্তঃজেলা গরু চোরদের গ্রেফতার করা হয় এবং সেই সাথে চুরি হওয়ার ৫টি গরুর মধ্যে ৩টি গরু তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

এব্যাপারে ধৃত চোরদলের সদস্যদের পুলিশ হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।

প্রেস ব্রিফিংয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল, ডিআইও ১ মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy