গোপালগঞ্জে সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের কাশিয়ানীতে সেপটিক ট্যাংকির নির্মাণ সামগ্রী অপসারণের সময় অক্সিজেন সংকটে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।শনিবার (১৮ মে) বেলা

2024-05-18T17:17:52+00:00
2024-05-18T17:17:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোপালগঞ্জে সেপটিক ট্যাংকে প্রাণ গেল দুই শ্রমিকের
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ মে, ২০২৪, ৫:১৭ পিএম   (ভিজিট : ১৪৪)
X

গোপালগঞ্জের কাশিয়ানীতে সেপটিক ট্যাংকির নির্মাণ সামগ্রী অপসারণের সময় অক্সিজেন সংকটে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ মে) বেলা সাড়ে ১২টায় গোপালগঞ্জের কাশিয়ানী পূর্বপাড়া গ্রামের রেললাইনের পাশে আলমগীর হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান ও কাশিয়ানী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা লিডার রাকিবুল ইসলাম।

দুর্ঘটনায় নিহতরা হলেন চাঁদপুরের সোলাইমান মিয়ার ছেলে নির্মাণ শ্রমিক সুমন মিয়া (৪৫) ও তার সহকারী গাইবান্ধা জেলার মো. নাহিদ ইসলাম (২০)। তারা দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন।

কাশিয়ানী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কাশিয়ানী পূর্বপাড়া গ্রামের আলমগীর হোসেনের বাড়ির নির্মাণ কাজ চলছে। আজ ওই দুই শ্রমিক নির্মাণ সামগ্রী অপসারণ করতে সেপটিক ট্যাংকির মধ্যে নামেন। এ সময় অক্সিজেন সংকটে তারা অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা তাদের অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে পুলিশ ও কাশিয়ানী উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ওই ২ শ্রমিককে অচেতন অবস্থায় উদ্ধার করে৷ পরে তাদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকির মধ্য থেকে ওই দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।’








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy