নলডাঙ্গায় পারিবারিক কলহের জেরে গৃহবধুর আত্মহত্যা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের নলডাঙ্গায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে মোছাঃ আয়েশা সিদ্দিকা (২৩) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে বলে

2024-05-18T17:51:48+00:00
2024-05-18T17:51:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নলডাঙ্গায় পারিবারিক কলহের জেরে গৃহবধুর আত্মহত্যা
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ মে, ২০২৪, ৫:৫১ পিএম   (ভিজিট : ১৬১)
X

নাটোরের নলডাঙ্গায় পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে মোছাঃ আয়েশা সিদ্দিকা (২৩) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। 

শনিবার (১৮ মে) সকালে নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রামের নিজ শয়ন কক্ষ থেকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে পুলিশ।  নিহত আয়েশা সিদ্দিকা উপজেলার বাসিলা গ্রামের মোঃ মিজানুর রহমান মুন্টুর স্ত্রী। 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনোয়ারুজ্জামান জানান, বাঁশিলা মধ্যপাড়া গ্রামের গৃহবধুর সাথে স্বামীর পারিবারিক কলহ বিরাজ করছিল। ওই কলহের জের ধরে শনিবার সকালে বাড়ির লোকজনের অজান্তে নিজ শয়ন কক্ষে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কেননা এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy