মসজিদের ফ্যান,মাইক ও আইপিএস খুলে নিলো প্রতিপক্ষ

উজিরপুর (বরিশাল) প্রতিনিধ

সারাবাংলা

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কাজীরা গ্রামের মোল্লা বাড়ি জামে মসজিদে ইমাম নিয়ে দ্বন্দ্বে ফ্যান, মাইক ও

2024-05-18T17:59:42+00:00
2024-05-18T17:59:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উজিরপুরে ইমাম নিয়ে দ্বন্দ্ব
মসজিদের ফ্যান,মাইক ও আইপিএস খুলে নিলো প্রতিপক্ষ
উজিরপুর (বরিশাল) প্রতিনিধ
প্রকাশ: শনিবার, ১৮ মে, ২০২৪, ৫:৫৯ পিএম   (ভিজিট : ১৩০)
X

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কাজীরা গ্রামের মোল্লা বাড়ি জামে মসজিদে ইমাম নিয়ে দ্বন্দ্বে ফ্যান, মাইক ও আইপিএস খুলে নিয়ে যায় প্রতিপক্ষ মুসল্লিরা। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।

স্থানীয়  সূত্রে জানা যায়, মসজিদের ইমাম আব্দুল হাইকে মসজিদের সভাপতি চাকরি থেকে অব্যাহতি দিলে ইমামপন্থী মুসল্লীরা মসজিদের ফ্যান, মাইক ও আইপিএস খুলে পরিত্যক্ত একটি মসজিদে স্থাপন করেন। 

স্থানীয় যুবক মেহেদী হাসান ইমরান জানান ১৭ মে শুক্রবার জুমার নামাজের পূর্বে খলিল মীরের পুত্র খসরু ওরফে বাবু মীর, ইয়াসিন সরদারের পুত্র ইয়ামিন সরদার, খোরশেদ শেখ এর পুত্র সাইফুল শেখ মসজিদের ফ্যান, মাইক ও আইপিএস খুলে নিয়ে পার্শ্ববর্তী পরিত্যক্ত পুরাতন মসজিদ ভবনে  স্থাপন করেন। 

এ বিষয়ে অভিযুক্ত বাবু মিরা বলেন, মসজিদের ইমাম সাহেবকে মুসল্লিদেরকে না জানিয়ে সভাপতি সাহেব ক্ষমতার অপব্যবহার করে চাকরি  থেকে বাদ দেন এবং এলাকাবাসীদের সাথে দাম্ভিকতা দেখান যার ফলে মুসল্লিদের টাকায় ক্রয় কৃত ফ্যান, মাইক ও আইপিএস খুলে পুরাতন মসজিদ ভবনে স্থাপন করেছি। এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি মাহবুব উদ্দিন মোল্লা সাংবাদিকদের কে জানান, মসজিদের ইমাম সাহেব কোরআন হাদিসের বাহিরে গিয়ে ঝাড়ফুক ও তাবিজ কবজের মাধ্যমে নারী পুরুষের অপ চিকিৎসা দিয়ে থাকেন যার ফলে পর্দা খেলাপ হয়। বিষয়টি বারবার নিষেধ করা সত্ত্বেও তিনি শুনেন নাই, তাই তাকে বহিষ্কার করা হয়েছে। তার এই ঝাড়ফুঁকের অপচিকিৎসা ব্যবসা চালু রাখার উদ্দেশ্যে স্থানীয় লোকজনদেরকে ক্ষেপিয়ে মসজিদকে ভাগা ভাগীর চেষ্টা করেন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন ডাকুয়া বলেন, ওই জামে মসজিদটি বর্তমান কমিটি নিয়ে বিরোধ চলছে, একই সাথে ইমাম সাহেব কে বহিষ্কার করার ইস্যু নিয়ে এই জটিলতা সৃষ্টি হয়েছে। আশা করি আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy