নরসিংদীতে পৃথক বজ্রপাতে ৪ জনের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

নরসিংদীতে বর্জ্রপাতের পৃথক ঘটনায় মা-ছেলেসহ চারজনের করুণ মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে সদর উপজেলার আলোকবালী

2024-05-18T18:11:52+00:00
2024-05-18T18:11:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নরসিংদীতে পৃথক বজ্রপাতে ৪ জনের মৃত্যু
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ মে, ২০২৪, ৬:১১ পিএম   (ভিজিট : ১৪৫)
X

নরসিংদীতে বর্জ্রপাতের পৃথক ঘটনায় মা-ছেলেসহ চারজনের করুণ মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে সদর উপজেলার আলোকবালী উত্তরপাড়া এবং শহরতলীর হাজীপুরে এই ঘটনা ঘটে।

নিহতরা হলো আলোকবালী উত্তরপাড়ার কামাল মিয়ার স্ত্রী শরিফা বেগম (৫০), তার ছেলে ইকবাল হোসেন (১২) এবং করম আলীর ছেলে কাইয়ুম মিয়া (২২)। 

এঘটনায় কামাল মিয়া নামের ওই ব্যক্তি গরুত্বর আহত হয়। নিহত এবং আহত সকলেই আলোকবালী উত্তরপাড়ার বাসিন্দা। তারা ধান কাটতে জমিতে অবস্থান করছিলেন। এছাড়া সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের চকপাড়ায় মোছলেহউদ্দিন (৫০) নামে আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নরসিংদী সদর উপজেলায় পৃথক দুটি স্থানে বর্জ্রপাতের ঘটনায় চার জনের মৃত্যু হয়।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানান, নিহতরা সকলেই ধান কাটার জন্য কৃষি জমিতে অবস্থান করছিলেন। এসময় বিকট শব্দে বজ্রপাতের ঘটরা ঘটলে শরিফা বেগম এবং তার ছেলে ইকবাল ঘটনাস্থলেই মারা যায়। গুরুত্বর আহত আবস্থায় সদর হাসপাতালে আনার পথে মারা যায় কাইয়ুম নামের অপরজন। এতে কামাল হোসেন নামে আহত আরেকজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। তাছাড়া হাজীপুরে বজ্রপাতে আরো একজনের মৃত্যু হয়েছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy