দুর্গাপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু

দুর্গাপুর প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার দুর্গাপুরে নদীর পানিতে ডুবে নাঈম নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) দুপুরে

2024-05-18T19:42:03+00:00
2024-05-18T19:42:03+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু
দুর্গাপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ মে, ২০২৪, ৭:৪২ পিএম   (ভিজিট : ১৬৫)
X

নেত্রকোনার দুর্গাপুরে নদীর পানিতে ডুবে নাঈম নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) দুপুরে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের চারিখাল গ্রামের সোমেশ্বরী নদীতে এ ঘটনা ঘটেছে। নিহত শিশু নাঈম ওই গ্রামের আজমুল মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন সংলিষ্ট ইউপি সদস্য আশরাফ উদ্দিন। তিনি জানান, শনিবার দুপুর ১২টার দিকে নিহত শিশু নাঈমের দাদা মনহর আলী তার গরু গোসলের করানোর জন্য সোমেশ্বরী নদীতে নিয়ে যান। সেসময় দাদার পেছন পেছন চলে যায় শিশু নাঈম। তবে তা খেয়াল করেননি মনহর আলী। পরে বাড়িতে ফিরে নাঈমের খোঁজ করলে তাকে না পেয়ে খোঁজখোঁজি শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে নদী থেকে মৃত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে তারা।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মাহ্ফুজ আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy