ভোট কেন্দ্রে আসতে বাঁধা দিলে ৯৯৯ এ জানানোর আহ্বান

যশোর প্রতিনিধি

সারাবাংলা

৬ষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে যশোর জেলা প্রশাসন।

2024-05-19T16:48:13+00:00
2024-05-19T16:48:13+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভোট কেন্দ্রে আসতে বাঁধা দিলে ৯৯৯ এ জানানোর আহ্বান
যশোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ মে, ২০২৪, ৪:৪৮ পিএম   (ভিজিট : ১৯৮)
X

৬ষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে যশোর জেলা প্রশাসন। রোববার (১৯মে) সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

আগামী ২১ মে যশোরের তিনটি উপজেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হচ্ছে শার্শা, চৌগাছা ও ঝিকরগাছা। ভোট নেওয়া হবে ইভিএমে।

সংবাদ সম্মেলনে যশোর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেন, প্রত্যেক ভোটার যেনো নিরাপদে ভোট কেন্দ্রে আসতে পারেন, স্বাধীনভাবে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন তা নিশ্চিত করতে প্রশাসন বদ্ধ পরিকর। ভোটারদের যদি কেউ কেন্দ্রে আসতে বাধা দেয় তবে তা বরদাশত করা হবে না।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার বলেন,'নির্বাচনে ভোটারদের নিরাপত্তা এবং সুষ্ঠু নিরপেক্ষ, অবাধ ও গ্রহনযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা সকল প্রকার প্রস্তুতি গ্রহন করেছি। পুলিশ বিজিবি, আনসার, র‍্যাব সদস্যরা ভোটারদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করবে।

জেলা প্রশাসক আরও বলেন,আমাদের সার্বক্ষনিক গোয়েন্দা নজরদারি থাকবে। গোয়েন্দা নজরদারির বাহিরে যদি কেউ ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাঁধা প্রদান করে বা সুষ্ঠু ভোট প্রদানে বাঁধা প্রদান করে তাহলে ভোটারদের নিকট অনুরোধ থাকবে তৎক্ষনাৎ জরুরী সেবা ৯৯৯ এ কল করে জানানোর জন্য। আইনশৃঙ্খলা বাহিনী তৎক্ষনাৎ ব্যবস্থা নিবে।'

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ তিন উপজেলায় কিছু ক্ষেত্রে আচরণবিধি লংঘন ও সংঘটিত নির্বাচনী অপরাধের কারণে গত ১৭ মে পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রার্থী এবং কর্মী-সমর্থকদের ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাচনের দিন অন্য দুই উপজেলার চেয়ে শার্শা উপজেলায় নিরাপত্তা কর্মী মোতায়েন থাকবে বেশি। 

তিন উপজেলায় মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে ১ হাজার ৭১৮ জন পুলিশ, ৬০ জন র‌্যাব সদস্য এবং ৬০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন  তিন উপজেলার নির্বাচনের রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এমএম শাহীন, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আনিচুর রহমান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy