শ্রীবরদীতে প্রতিবন্ধীর অটোরিকশা চুরি!

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের গোপালখিলা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা খবিরুল হকের প্রতিবন্ধী ছেলে শফিকুলইসলাম(২৫) এর আয় উপার্জনের একমাত্র

2024-05-19T17:01:54+00:00
2024-05-19T17:44:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্রীবরদীতে প্রতিবন্ধীর অটোরিকশা চুরি!
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ মে, ২০২৪, ৫:০১ পিএম  আপডেট: ১৯.০৫.২০২৪ ৫:৪৪ পিএম  (ভিজিট : ২৮৭)
X

শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের গোপালখিলা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা খবিরুল হকের প্রতিবন্ধী ছেলে শফিকুলইসলাম(২৫) এর  আয় উপার্জনের একমাত্র অবলম্বন অটোরিকশা টি বাড়ি থেকে চুরির অভিযোগ উঠেছে। ১৯ মে (রবিবার)গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

প্রতিবন্ধী শফিকুল ইসলাম এর স্ত্রী বলেন, সকালে ঘুম থেকে উঠে অটোরিকশা চালাতে বের হওয়ার জন্য ঘরে ঢুকে দেখতে পান সেখানে রিকশা নেই।  এরপর তার স্বামীর চিৎকারে বাইরে বের হয়ে দেখি আমাদের অটো চুরি হয়ে গেছে। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, আমার স্বামী প্রতিবন্ধী মানুষ এলাকার সবাই চাঁদা তুলে, এই অটো রিক্সাটি কিনে দিয়েছিল এখন, অটোটি চুরি হওয়ায় আমরা কি করে খাব।

ঐ এলাকার আরেক বাসিন্দা আব্দুল গফুর বলেন, শফিকুল খুবই অসহায় মানুষ। আমরা এই এলাকার লোকজন সবাই চাঁদা তুলে প্রতিবন্ধী শফিকুল কে এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে অটো কিনে দেই। অটোরিকশাটি চুরি হওয়ায় শফিকুল এখন দিশেহারা। তাই আমরা প্রশাসনের কাছে দাবি করি, যেন শফিকুলের চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।

প্রতিবন্ধী শফিকুলের বাবা খবিরুল হক বলেন, আমার ছেলের এক হাত নেই। আরেক হাত দিয়ে খুব কষ্ট করে জীবিকা নির্বাহ করে সংসার চালায়। এখন আমার এই প্রতিবন্ধী ছেলে কি করে খাবে আমি কোন কিছুর কুল পাচ্ছি না। প্রশাসনের কাছে দাবি যাতে আমার ছেলের অটো রিকশা টি উদ্ধার করে দেওয়া হয়।

এবিষয়ে গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম.এ জলিল বলেন, এলাকার সবাই মিলে অটোরিকশাটি কিনে দিয়েছিলাম। আজ সকালে শুনলাম গতরাতে তার বাড়ি থেকে অটোরিকশাটি চুরি হয়ে গেছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, এবিষয়ে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy