রোহিঙ্গা ক্যাম্পে হ্যান্ডগ্রেনেড ও অস্ত্রসহ গ্রেফতার ৪

সালাহউদ্দিন, উখিয়া (কক্সবাজার)

সারাবাংলা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে হ্যান্ডগ্রেনেড, ওয়ানশুটারগান, এসএমজি সহ বিপুল পরিমাণ ও গোলাবারুদসহ চার রোহিঙ্গা সন্ত্রাসীকে

2024-05-19T17:05:15+00:00
2024-05-19T18:28:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রোহিঙ্গা ক্যাম্পে হ্যান্ডগ্রেনেড ও অস্ত্রসহ গ্রেফতার ৪
সালাহউদ্দিন, উখিয়া (কক্সবাজার)
প্রকাশ: রোববার, ১৯ মে, ২০২৪, ৫:০৫ পিএম  আপডেট: ১৯.০৫.২০২৪ ৬:২৮ পিএম  (ভিজিট : ২৯৬)
X

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে হ্যান্ডগ্রেনেড, ওয়ানশুটারগান, এসএমজি সহ বিপুল পরিমাণ ও গোলাবারুদসহ চার রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা।

রবিবার (১৯ মে) দিবাগত রাত পৌনে তিনটার দিকে ক্যাম্প-২০ এর বিপরীতে কাটাতারের বাইরে বাগান পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

একইদিন বিকেলে সংবাদ সম্মেলনে অভিযানের সত্যতা নিশ্চিত করেন ১৪এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।

১৪ এপিবিএন সূত্রে জানা যায়, রবিবার রাতে ক্যাম্পে নাশকতার পরিকল্পনার তথ্য পেয়ে বাগান পাহাড়ে অভিযান শুরু করে এপিবিএন। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি সহ অভিযানের একপর্যায়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ চার রোহিঙ্গাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলো ক্যাম্প-১৭ এর এইচ-৮১ ব্লকের দ্বীন মোহাম্মদের ছেলে আমির হোসেন(২৯), এইচ-১০০ ব্লকের ফজল করিমের ছেলে জিয়াউর রহমান (৩২), ক্যাম্প-৫ এর সি-৪ ব্লকের আব্দু সালামের ছেলে সৈয়দুল আমিন(৩০) ও ক্যাম্প-৭ এর এ-১ ব্লকের বাদশা মিয়ার ছেলে মো.হারুন(২২)।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি দেশীয় তৈরি বড় ওয়ান শুটারগান(এলজি),৪টি মাঝারি সাইজের ওয়ান শুটার গান(এলজি),একটি দেশীয় তৈরি এমএমজি সাদৃশ্য ওয়ানশুটারগান,দুটি লম্বা কিরিচ,৪টি হ্যান্ডগ্রেনেড,ছয় রাউন্ড রাইফেলের গুলি, দুই রাউন্ড পিস্তলের গুলি,এক রাউন্ড কার্তুজ,১১টি গুলির খোসা,দুটি কার্তুজের খোসা,হ্যান্ডগ্রেনেডে ব্যবহৃত দুই প্যাকেট লোহার বল ও দুটি ওয়াকিটকি চার্জার।

সংবাদ সম্মেলন ১৪ এপিবিএন অধিনায়ক গণমাধ্যম কর্মীদের জানান, গ্রেফতারকৃত চারজন-ই আরসা গ্রুপের সাথে জড়িত এবং উখিয়া থানার অস্ত্র,মাদক সহ বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি, গ্রেফতারকৃতরা ক্যাম্পকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নাশকতার পরিকল্পনা করে অস্ত্র মজুদ করছিলো বলে জানান আটকৃতরা। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy