রাজবাড়ীতে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীতে মাদক মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদন্ড দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে

2024-05-19T17:15:47+00:00
2024-05-19T17:15:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ মে, ২০২৪, ৫:১৫ পিএম   (ভিজিট : ২৬৩)
X

রাজবাড়ীতে মাদক মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদন্ড দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে  ছয়  মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান  করেছে আদালত ।

রবিবার (১৯শে মে) বিকেলে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) টেবিল ৩(খ) ধারায় এ রায় প্রদান করেন রাজবাড়ী অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক জান্নাতুন লিলিফা আক্তার জাহান ।

দণ্ডপ্রাপ্তরা হলো: কুষ্টিয়ার মৃত আবজাল উদ্দিন খোকা মিয়া'র ছেলে মোঃ আশ্রাফুল ইসলাম দুলাল (২৯), একই জেলার মোঃ সিরাজ খাঁ'র ছেলে মোঃ আঃ আলীম (৩০) ।

রাষ্ট্র পক্ষের আইনিজীবী অতিরিক্ত পিপি মোঃ আবু বকর মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন ।

আদালত ও মামলা সূত্রে জানাগেছে, ৫ই ডিসেম্বর ২০১১ সালে গোয়ালন্দঘাট থানাধীন শ্রীদাম দত্তের পাড়া জামে মসজিদের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর একটি প্রাইভেটকার তল্লাশির সময় ৮৪ বোতল ফেন্সিডিল সহ দুইজনকে আটক করে গোয়ালন্দ থানাপুলিশ। এ ঘটনায় গোয়ালন্দ থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর ১৯(১) এর টেবিলের ৩(খ) ধারায় অভিযোগ দায়ের করা হয় ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy