দশমিনায় হত্যা মামলার আসামিকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

দশমিনা উপজেলায় আলোচিত মৌসুমী আক্তার দুলুর হত্যার প্রধান আসামী চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগ ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে সংবাদ

2024-05-19T17:29:51+00:00
2024-05-19T18:04:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দশমিনায় হত্যা মামলার আসামিকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ মে, ২০২৪, ৫:২৯ পিএম  আপডেট: ১৯.০৫.২০২৪ ৬:০৪ পিএম  (ভিজিট : ২২৯)
X

দশমিনা উপজেলায় আলোচিত মৌসুমী আক্তার দুলুর হত্যার প্রধান আসামী চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগ ও তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেন পরিবারের সদস্যরা। 

শনিবার দুপুর ২ টায় দশমিনা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে মৌসুমী আক্তার দুলুর হত্যাকারি প্রধান আসামীকে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেন পরিবারের পক্ষ থেকে। 

সংবাদ সম্মেলনে মৌসুমী আক্তার দুলুর বড় ভাই বিপ্লব অভিযোগ করে বলেন গত ৪ নভেম্বর রাত ১২ থেকে ৫ নভেম্বর দুপুর ১২ ঘটিকার মধ্যবর্তী সময় আমার বোনের স্বামী ও উপজেলার বহরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহাগসহ তার ভাই দিপু, কামরুল, রবিউল, জসিম, রকিব আমার বোনকে খুন করে উপজেলার নলখোলা বন্দরের ভাড়া বাসার বাথরুমে ঝুলিয়ে রাখেন। এ ঘটনায় দশমিনা থানায় হত্যা মামলা আনায়ন করলে দশমিনা থানা পুলিশ মামলা নেয়নি। 

আমি বাদী হয়ে পটুয়াখালী বিজ্ঞ নারী ও শিশু নির্য্যাতন দমন ট্রাইবুনালে মামলা দাখিল করলে বিজ্ঞ আদালত ওসি দশমিনা থানাকে এজাহার গ্রহনপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন। উক্ত মামলায় দিপু, রবিউল, কামরুল. জুসিম ও রকিব মহামান্য হাইকোর্ট থেকে জামিনে আসলে পরবর্তীতে পটুয়াখালী বিজ্ঞ নারী ও শিশু নির্য্যাতন দমন ট্রাইবুনালে তাদের জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। পরে তারা আবার মহামান্য হাইকোর্ট থেকে জামিনে আসেন।

বর্তমানে মামলার ৬-৭ মাস অতিবাহীত হলেও দশমিনা থানা পুলিশ প্রধান আসামীকে গ্রেফতার করতে পারেনি। প্রধান আসমী প্রকাশে ঘুরে বেড়াচ্ছে এবং ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে তার চাচা আাবদুল আজিজ(দোয়াতকলম) এর সমর্থনে ইউডিনয়নের বিভিন্ন ওয়ার্ডে পথসভা ও উঠান বৈঠকে স্বশরীরে উপস্থিত থেকে কাজ করছেন। আমরা দশমিনা থানা পুলিশকে জানালে কোন ব্যবস্থা গ্রহন করেনা। আমি এবং আমার পরিবার তার ভয়ে সবসময় আতংকে থাকি। 

দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাছে আমার বোনের হত্যাকারি প্রধান আসামী আসাদুজ্জামান সোহাগকে দ্রত গ্রেফতারের দাবি জানাই। সংবাদ সম্মলনে উপস্থিত ছিলে মৌসুমী আক্তার দুলুর মা মোসঃ পারুল বেগম, বোন বুলবুল, আনোয়ারকলি কন্যা সন্তান মেহেরিন, পুত্র সন্তান নাফিস এবং আব্দুল্লাহ।

উল্লেখ্য (৫ নভেম্বর ২০২৩ ) রবিবার  দুপুরে উপজেলা সদর ইউনিয়নের  নলখোলা বন্দর এলাকায় ভাড়া বাসা থেকে মৌসুমী আক্তারের ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন তার স্বামী। 

পরে সোমবার পটুয়াখালী বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে নিহতর ভাই মনিরুজ্জামান বিপ্লব রাড়ি ৬ জনকে আসামি করে একটি মামলা করেন। 

দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরুল ইসলাম মজুমদার বলেন, মৌসুমী আক্তার দুলু হত্যা মামলার প্রধান আসামী আসাদুজ্জামান সোহাগ কে গ্রেফতারের চেষ্ঠা চলছে। গ্রেফতারের জন্য বিভিন্ন সময় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy