বিএনপি নেতার বাসার গেটে ‘অদ্ভুত’ প্ল্যাকার্ড

পটুয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীতে নিজের বাসভবনের সামনের গেটে ‘ভোট চাহিয়া লজ্জা দিবেন না’ লেখা প্ল্যাকার্ড সাঁটিয়েছেনএক বিএনপি নেতা।জানা যায়, ওই বিএনপি

2024-05-19T17:32:57+00:00
2024-05-19T17:44:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘ভোট চাহিয়া লজ্জা দিবেন না’
বিএনপি নেতার বাসার গেটে ‘অদ্ভুত’ প্ল্যাকার্ড
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ মে, ২০২৪, ৫:৩২ পিএম  আপডেট: ১৯.০৫.২০২৪ ৫:৪৪ পিএম  (ভিজিট : ২২৩)
X

পটুয়াখালীতে নিজের বাসভবনের সামনের গেটে ‘ভোট চাহিয়া লজ্জা দিবেন না’ লেখা প্ল্যাকার্ড সাঁটিয়েছেন এক বিএনপি নেতা।

জানা যায়, ওই বিএনপি নেতার নাম সামুয়েল আহমেদ লেনিন। তিনি উপজেলা বিএনপির কনিষ্ঠ যুগ্ম আহ্বায়ক। তার বাবা মরহুম সৈয়দ আহমেদ মিয়া ছিলেন বাউফল উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি। 

দুদিন পরই বাউফল উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই বিভিন্ন প্রতীকের প্রার্থী ও তাদের সমর্থকরা তার বাসায় গিয়ে ভোট চান। 

বিব্রতকর পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে তিনি বাসার সামনে ‘ভোট চাহিয়া লজ্জা দিবেন না’ লেখা সংবলিত প্ল্যাকার্ড তার বাসার সামনের গেটে সাঁটিয়ে দেন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন, বাংলাদেশে নির্বাচনে একটি আইন রয়েছে। একজন ভোট নাও দিতে পারেন, কিন্তু অন্যকে ভোট দিতে বাধা দিতে পারবে না। নিরুৎসাহী করতে পারবেন না। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 

ব্যতিক্রমী প্ল্যাকার্ডের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা লেনিন বলেন, যেহেতু আমি বিএনপির নেতা, আমার দল এ সরকারের সময়ে সব ধরনের নির্বাচন বর্জন করেছে। যেহেতু আমি ভোট দেব না, আমার কাছে কেউ ভোট চাইলে বিব্রতবোধ করি। তাই এ পরিস্থিতি এড়াতে আমি বাসার গেটে এ ধরনের লেখা সাঁটিয়ে দিয়েছি।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy