বান্দরবানে বন্দুকযুদ্ধে ৩ কুকিচিন সদস্য নিহত

বান্দরবান প্রতিনিধি

সারাবাংলা

বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএফের ৩ সদস্য নিহত নিহত হয়েছেন। রোববার রুমা-রোয়াংছড়ি সীমান্তের রৌনিন পাড়া এলাকার গভীর জঙ্গলে

2024-05-19T17:49:29+00:00
2024-05-19T17:49:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বান্দরবানে বন্দুকযুদ্ধে ৩ কুকিচিন সদস্য নিহত
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ মে, ২০২৪, ৫:৪৯ পিএম   (ভিজিট : ২৮৮)
X

বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএফের ৩ সদস্য নিহত নিহত হয়েছেন। রোববার রুমা-রোয়াংছড়ি সীমান্তের রৌনিন পাড়া এলাকার গভীর জঙ্গলে কেএনএফ এর একটি আস্তানায় অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে। নিহতদের এখনও পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, রৌনিন পাড়া এলাকার গহীন অরণ্যে কেএনএফ আস্তানায় অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এ সময় উভয়পক্ষের মধ্যে ব্যাপক গুলাগুলির ঘটনায় কেএনএফের ৩ সদস্য ঘটনাস্থলে নিহত হয়। 

ঘটনার পর আশেপাশের পাড়াগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এসব এলাকায় সেনাবাহিনী তল্লাশি চালাচ্ছে। সেখানে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী জানান, রুমা-রোয়াংছড়ি সীমান্তবর্তী রৌনিন পাড়া এলাকায় ৩ জন নিহত হওয়ার খবর পেয়েছি। লাশ উদ্ধারে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানা যাবে।

প্রসঙ্গত, এপ্রিলের শুরুতে বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় কেএনএফ সদস্যরা হামলা চালিয়ে ১৪টি অস্ত্র-গুলি ও ১৮ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর কেএনএফের তৎপরতা দমনে বান্দরবানের তিনটি উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy