ভূঞাপুরে তিনতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে তিনতলা ছাদ থেকে পড়ে সুমন মন্ডল (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১৯ মে)

2024-05-19T17:57:10+00:00
2024-05-19T17:57:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে তিনতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ মে, ২০২৪, ৫:৫৭ পিএম   (ভিজিট : ২৯২)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে তিনতলা ছাদ থেকে পড়ে সুমন মন্ডল (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১৯ মে) দুপুর ১২ টায় উপজেলার বিলচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন মন্ডল রুহুলী মধ্যপাড়ার শামসুল মণ্ডলের ছেলে। পেশায় সে একজন নির্মাণ শ্রমিক ছিলেন।

স্থানীয়া জানান, সকালে অন্যান্য শ্রমিকদের সাথে বিলচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ছাদ ঢালাইয়ের কাজে যায় সুমন মন্ডল। কাজ করার সময় হঠাৎ বাঁশের মাচা ভেঙে নিচে পড়ে যায় সুমন। তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- সুমন নির্মাণ শ্রমিকের কাজ করতে বিলচাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলায় কাজ করার সময় নিচে পড়ে যায়। টাঙ্গাইল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান উল্লাহ্ জানান, এ বিষয়ে কেউ অবগত বা কোন অভিযোগ করেনি। বিষয়টি খোঁজ নিয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy