কেন্দুয়ায় মাঠ দিবস ও আলোচনা সভা

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় ২০২৩-২০২৪ অর্থবছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত

2024-05-19T17:59:26+00:00
2024-05-19T17:59:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় মাঠ দিবস ও আলোচনা সভা
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ মে, ২০২৪, ৫:৫৯ পিএম   (ভিজিট : ১৪৪)
X

নেত্রকোনার কেন্দুয়ায় ২০২৩-২০২৪ অর্থবছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৯ মে) দুপুরে উপজেলার গড়াডোবা ইউনিয়নের গড়াডোবা ব্লকে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ সালমা আক্তার। 

সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ তারিক আজিজের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প ময়মনসিংহ অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মো. খায়রুল আমিন ও নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ এ এম শহিদুল ইসলাম। 

সভায় এলাকার শতাধিক কৃষাণ কৃষাণী উপস্থিত ছিলেন। বক্তারা তেল জাতীয় ফসল সরিষা চাষের উপকারিতা ও গুরুত্ব তুলে ধরে সরিষার চাষাবাদ বৃদ্ধি করতে উপস্থিত কৃষকদের প্রতি আহবান জানান। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy