কুয়েটে স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে মৌন মিছিল

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন হতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি অবিলম্বে প্রত্যাহার ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে কালো ব্যাজ ধারণ

2024-05-19T18:03:30+00:00
2024-05-19T18:03:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুয়েটে স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে মৌন মিছিল
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ মে, ২০২৪, ৬:০৩ পিএম   (ভিজিট : ২৪৪)
X

সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন হতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি অবিলম্বে প্রত্যাহার ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল করে প্রতিবাদ জানিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষকরা। 

রবিবার সকাল সাড়ে ১০টায় কুয়েট শিক্ষক সমিতির উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে কালো ব্যাজ ধারণ করে মৌন মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে দুর্বার বাংলার পাদদেশে এসে সংক্ষিপ্ত সভার মধ্য দিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ আব্দুল হাসিব এবং সাধারণ সম্পাদক ড. মো. আলমগীর হোসেনসহ শিক্ষক নেতারা।

সভায় শিক্ষকরা বলেন, গত ১৩ মার্চ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে। সেখানে বলা হয়েছে, চলতি বছরের ১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়সমূহে যারা নূতন যোগদান করবেন, তাদের বিদ্যমান ব্যবস্থার মতো অবসরোত্তর পেনশন-সুবিধা না দিয়ে বাধ্যতামূলক সর্বজনীন পেনশনের আওতাভুক্ত করা হবে। 

বক্তারা বলেন বিশ্ববিদ্যালয়সমূহ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে দেশের শিক্ষাব্যবস্থা ও গবেষণার মূল চালিকা শক্তি। সেই সঙ্গে জাতিগঠনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেও ত্যাগ ও কঠোর পরিশ্রম গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে। একই বেতন স্কেলে কর্মরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রজাতন্ত্রেও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের জন্য ভিন্ন নীতি অবলম্বন সংবিধানের মূল চেতনার সাথে সাংঘর্ষিক। যা সরকারের টেকসই ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই বৈষম্যমূলক প্রজ্ঞাপন গভীর অন্তরায় হবে। তাই এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য আহবান জানান শিক্ষক নেতারা






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy