মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়ায় পুলিশকে মারধর

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়ায় রাজশাহীতে দুই পুলিশ সদস্যকে মারধর করেছেনএক যুবক। আজ রোববার দুপুরে নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটী

2024-05-19T21:22:02+00:00
2024-05-19T21:38:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়ায় পুলিশকে মারধর
রাজশাহী ব্যুরো
প্রকাশ: রোববার, ১৯ মে, ২০২৪, ৯:২২ পিএম  আপডেট: ১৯.০৫.২০২৪ ৯:৩৮ পিএম  (ভিজিট : ৬০৯)
X

মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চাওয়ায় রাজশাহীতে দুই পুলিশ সদস্যকে মারধর করেছেন এক যুবক। আজ রোববার দুপুরে নগরীর বোয়ালিয়া থানার পঞ্চবটী এলাকায় এ ঘটনা ঘটে। 

ঘটনার পরে অন্য পুলিশ সদস্যরা অভিযুক্ত যুবককে আটক করেন। আটক যুবকের নাম মো. সোহান (২৩)। রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর এলাকায় তার বাড়ি। সোহান পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। 

আহত দুই পুলিশ কনস্টেবল হলেন শামীম হোসেন ও শহিদুল ইসলাম। ঘটনার পর তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থলে দায়িত্ব পালন করছিলেন উপপরিদর্শক (এসআই) ইকরামুল হক। 

তিনি জানান, একটি টিম নিয়ে মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র পরীক্ষা করছিলেন। কনস্টেবল শামীম সে সময় সোহানের মোটরসাইকেল থামানোর জন্য সংকেত দেন। সোহান মোটরসাইকেল থামিয়েই প্রশ্ন করেন, তার হেলমেট আছে, কাগজপত্রও আছে। তারপরও কেন তাকে থামানো হলো। কনস্টেবল শামীম বলেন, ‘কাগজপত্র থাকলে স্যারকে দেখান।’ এ সময় শামীমের সঙ্গে তর্ক জুড়ে দেন সোহান। 

কনস্টেবল শামীম তখন মোটরসাইকেল থেকে চাবি তুলে নেন। আর এতেই ক্ষিপ্ত হয়ে শামীমকে ঘুষি মারেন সোহান। তখন আরেক কনস্টেবল শহিদুল তাঁকে রক্ষায় এগিয়ে যান। তখন ঘটনাস্থলে পড়ে থাকা একটি কাঠের চলা দিয়ে শহিদুলকে মারতে শুরু করেন সোহান। এতে শহিদুলের মুখে রক্তাক্ত জখম হয়। 

এসআই ইকরামুল হক জানান, আহত দুই পুলিশ কনস্টেবলের চিকিৎসা চলছে। আটক যুবককে থানাহাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা হবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy