টি ব্যাগের যত ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল

সহজে ব্যবহার করা যায় বলে টি-ব্যাগের চাহিদা সব সময়ই বেশি। তবে সচরাচর চা পান শেষ হলে ব্যবহার করা

2024-05-20T15:16:14+00:00
2024-05-20T15:16:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টি ব্যাগের যত ব্যবহার
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ মে, ২০২৪, ৩:১৬ পিএম   (ভিজিট : ৪০২)
X

সহজে ব্যবহার করা যায় বলে টি-ব্যাগের চাহিদা সব সময়ই বেশি। তবে সচরাচর চা পান শেষ হলে ব্যবহার করা টি-ব্যাগ ফেলেই দেওয়া হয়। কিন্তু জানেন কি, ব্যবহৃত টি-ব্যাগ কতরকম কাজে লাগতে পারে। ক্লান্তি দূর করতেও যেমন এর জুড়ি মেলা ভার, তেমনই ব্রণ সারাতেও পারে এটি৷ আবার গাছের সার হিসেবেও এই জিনিস অপরিহার্য। 

আমরা অনেকেই জানি না, ব্যবহারের পর টি ব্যাগটি আমাদের কি কাজে আসতে পারে। 

জেনে নিন ফেলে দেওয়া টি-ব্যাগের ব্যবহার—

সৌন্দর্যচর্চা: প্রথমেই বলতে হয় সৌন্দর্যচর্চায় ব্যবহারের কথা। ফেসস্ক্রাব হিসেবে টি ব্যাগের চা পাতাগুলো খুব কাজে দেয়। নিয়মটা একেবারেই সহজ। ব্যবহার করা টি ব্যাগটা কেটে চাপাতার গুঁড়াগুলো বের করে আনুন। সেগুলোতে এক চা চামচ মধু দিয়ে ভালো করে পেস্ট করে নিন। এবার সেটা সারা মুখে লাগিয়ে ম্যাসাজ করুন।কিছুক্ষণ বিশ্রাম নিয়ে। এর মধ্যে পেস্ট শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ক্লান্তি তাড়াতে: চা তৈরি শেষ হলে ব্যবহৃত অন্তত দুইটি টি ব্যাগ রেফ্রিজারেটরে তুলে রাখুন৷ অফিস থেকে ফিরে খুব ক্লান্ত লাগলে চোখের উপর ঠান্ডা টি-ব্যাগ দু’টো আলতো করে রাখুন৷ এতে চোখের ক্লান্তি, ফোলাভাব দূর হবে৷

কাটা-ছেঁড়ায় অ্যান্টিসেপটিক: অনেকসময় অবসাবধানতাবশত শরীরের বিভিন্ন স্থানে কেটে-ছড়ে যায়৷ এক্ষেত্রে কোনও কৃত্রিম অ্যান্টিসেপটিক ব্যবহার না করে ব্যবহৃত টি-ব্যাগ কাজে লাগাতে পারেন৷ ফ্রিজে রাখা টি-ব্যাগ কেটে যাওয়া চামড়ার উপর চেপে ধরে রাখলে রক্ত পড়া বন্ধ হবে৷ জ্বালাভাবও কমবে৷ চায়ে উপস্থিত অ্যান্টিঅক্সিড্যান্ট এক্ষেত্রে অ্যান্টিসেপটিকের কাজ করে৷

ব্রণের সমস্যা মেটাতে: অনেকেই ব্রণের সমস্যায় ভোগেন । বিশেষ করে টিনএজারদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায়। নানা ধরনের ক্রিম থেকে শুরু করে ঘরোয়া নানা উপাদানেও অনেক সময় সমস্যার সমাধান হয় না৷ ব্রণ দূর করতে টি-ব্যাগ খুব কাজে লাগতে পারে৷ এক্ষেত্রে ত্বক ভালো করে পরিষ্কার করে তবেই ব্রণর উপর টি-ব্যাগ ঘষতে হবে৷ চায়ের উপাদানেই  ব্রণের সমস্যা কমবে৷ এক্ষেত্রে গ্রিন টি-ব্যাগ হলে ভালো। 

দুর্গন্ধ তাড়াতে: টি-ব্যাগ যে কোনও রকম গন্ধ তাড়াতে পারে৷ রান্নাঘরের মাছ বা রসুনের কড়া গন্ধ তাড়াতে টি-ব্যাগ ব্যবহার করা যেতে পারে৷ রেফ্রিজারেটরের দুর্গন্ধ কাটাতেও এটি ব্যবহার যায়। জুতায় দুর্গন্ধ হলে তা দূর করতে ব্যবহৃত টি ব্যাগ জুতার মধ্যে রাখুন। 
বাসন ঝকঝকে করতে: টি-ব্যাগ দিয়ে বাসনকোসন ভালোভাবে পরিষ্কার করা যায়৷ বিশেষ করে সাবানে যাদের অ্যালার্জি আছে তারা টি-ব্যাগ দিয়েই কাজ চালাতে পারেন ৷ কাচের গ্লাসের দাগ মুছে ফেলতেও এর জুড়ি নেই। 

বাগানের পরিচর্যায়: যাদের বাগানের শখ আছে, তাদের কাছে টি-ব্যাগ আদর্শ৷ গাছের সার হিসেবে মাটি তৈরিতে টি-ব্যাগ ব্যবহার করতে পারেন৷ বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণের হাত থেকেও গাছ বাঁচায় এই টি-ব্যাগ৷





Loading...
Loading...


লাইফস্টাইল এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy