ঝালকাঠিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠির নলছিটিতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২০ মে) সকালে বিষয়টি নিশ্চিত

2024-05-20T15:27:29+00:00
2024-05-20T15:38:22+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ মে, ২০২৪, ৩:২৭ পিএম  আপডেট: ২০.০৫.২০২৪ ৩:৩৮ পিএম  (ভিজিট : ১৩৭)
X

ঝালকাঠির নলছিটিতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২০ মে) সকালে  বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুরাদ আলী। 

নিহত রিয়াজ ফকির( ২৪) পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার চরখালী এলাকার নুরু ফকিরের ছেলে। 

জানা গেছে, রোববার রাত ২ টার দিকে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঢাপর  এলাকায় চোর সন্দেহে এলাকাবাসী তাকে গণপিটুনি দেয়। এতে তিনি নিহত হন। সোমবার সকালে তাকে ঝালকাঠি  সদর হাসপাতালে আনা হয়।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.টি এম মেহেদী হাসান সানি বলেন ওই যুবককে মৃত্যু অবস্থায় ঝালকাঠি হাসপাতালে আনা হয়েছে। 

নলছিটি  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী  বলেন,  মরদেহ উদ্ধার করে হাসপাতালে  পাঠানো হয়েছে । এ বিষয়য়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy