ইভিএম পদ্ধতিতে নেছারাবাদ উপজেলা নির্বাচন

নেছারাবাদ উপজেলা প্রতিনিধি

সারাবাংলা

রাত পোহালেই মঙ্গলবার নেছারাবাদ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।মঙ্গলবার (২১ মে) সকাল ৮ টা থেকে বিকাল ৪

2024-05-20T15:48:56+00:00
2024-05-20T15:48:56+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইভিএম পদ্ধতিতে নেছারাবাদ উপজেলা নির্বাচন
নেছারাবাদ উপজেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ মে, ২০২৪, ৩:৪৮ পিএম   (ভিজিট : ৩৯৪)
X

রাত পোহালেই মঙ্গলবার নেছারাবাদ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।মঙ্গলবার (২১ মে) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করবে ভোটাররা।

এ উপলক্ষ্যে সোমবার (২০ মে) ইভিএম পদ্ধতির সকল সরঞ্জাম সংশ্লিষ্ট এলাকার সংশ্লিষ্টদের হাতে সরবরাহ করা হয়েছে।

নেছারাবাদ উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা জানান, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন ।

এ উপলক্ষে সোমবার সকল প্রিসাইডিং অফিসারদের হাতে ইভিএম পদ্ধতির সকল নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। 

নেছারাবাদ  উপজেলায় ১০টি ইউনিয়ন ১টি পৌরসভায় ৮৯ টি কেন্দ্রে মোট ৪৯৩ বুথে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এই  উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯১ হাজার ৮ শ ২৫ জন এদের মধ্যে পুরুষ ভোটার ৯৬ হাজার ৯১জন এবং  নারী ভোটার ৯৫ হাজার ৭৩৩জন এবং ১জন হিজড়া রয়েছে। চেয়ারম্যান পদে মোট ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ অংশ নিয়েছেন।

নির্বাচন প্রস্তুতি সম্পর্কে ,সকল প্রিসাইডিং কর্মকর্তাসহ সকলকে এরই মধ্যে অবগত করা হয়েছে।


নির্বিঘ্নে ভোট গ্রহণের জন্য পুলিশ ও র‌্যাবের পাশাপাশি স্টাইকিং ফোর্স আইনশৃঙ্খলা বাহিনী । এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, নেছারাবাদ উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হক  যিনি ইতিমধ্যে বর্তমান সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজা তাকে সাদা মনের মানুষ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। যে কারনে তার জনসমর্থনও রয়েছে প্রচুর। নবম জাতীয় সংসদের সংসদ সদস্য সহ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তার দিকে। 

অপর দিকে এস এম মুহিদুল ইসলাম সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন। বর্তমানে নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনীতির মাঠে রয়েছেন দীর্ঘদিনের অভিজ্ঞতা সে দিক থেকে তারও রয়েছে প্রচুর জনসমর্থন।  

অপরদিকে ক্লিন ইমেজ নিয়ে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বীতা করছেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক  রনি দত্ত জয়। 

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন, শফিকুর রহমান সুমন, মোঃ সোহাগ মিয়া, শিশির কর্মকার,রাজিব শেন,শহীদুল ইসলাম মিন্টু। এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করছেন বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী নার্গিস জাহান, তুলি মন্ডল।

কিশোর কুমার ঘোষ এসটি'কে জানান, এবারের নির্বাচন হবে উৎসব মুখর পরিবেশে প্রতিদ্বন্দিতা হবে ত্রিমুখী। এস এম মুহিদুল ইসলাম মুহিদ এর  রাজনীতির মাঠে রয়েছে দীর্ঘ দিনের অভিজ্ঞতা তার সুনাম সুখ্যাতিকে পাশ কটিয়ে এবং ধনাঢ্য সাদা মনের মানুষ হিসেবে পরিচিতি পাওয়া প্রার্থী আলহাজ্ব আব্দুল হক মিয়াকে চমক দেখাতে পারেন তরুন ক্লিন ইমেজ নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করা প্রার্থী রনি দত্ত জয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy