নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের নলডাঙ্গায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোঃ খোরশেদ আলম (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।সোমবার (২০ মে)

2024-05-20T16:24:01+00:00
2024-05-20T16:24:01+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় স্কুল ছাত্র নিহত
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ মে, ২০২৪, ৪:২৪ পিএম   (ভিজিট : ১৯৫)
X

নাটোরের নলডাঙ্গায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোঃ খোরশেদ আলম (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

সোমবার (২০ মে) বেলা ১১ টার সময় উপজেলার মাধনগর রেলওয়ে ষ্টেশনের উত্তর পার্শ্বে ২৪৪ নং ব্রিজের নিকট এ দুর্ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামের পুর্ব জোয়ান এলাকার মোঃ বাবু প্রামানিকের ছেলে। সে পশ্চিম মাধনগর পুরুষোত্তমবাটী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। 

মাধনগর রেলওয়ে ষ্টেশন মাষ্টার মোঃ মোমিন আলী প্রামানিক এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার সকালের দিকে স্কুল ছাত্র খোরশেদ আলম প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে বেলা ১১ টার দিকে কানে মোবাইলের হেডফোন দিয়ে রেললাইন ধরে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছিল।

এসময় ২৪৪ নং ব্রিজের নিকট পৌছালে পেছন দিক থেকে রাজশাহীগামি বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। বিষয়টি সান্তাহার জিআরপি থানা পুলিশকে জানানো হয়েছে।

সান্তাহার জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুক্তার হোসেন জানান, ট্রেনের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy