দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন উপলক্ষে সমন্বয় সভা

শেরপুর জেলা প্রতিনিধি

সারাবাংলা

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন (দ্বিতীয় ধাপ) ২০২৪ উপলক্ষে শেরপুর জেলাধীন নকলা ও নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ

2024-05-20T16:55:35+00:00
2024-05-20T16:59:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন উপলক্ষে সমন্বয় সভা
শেরপুর জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ মে, ২০২৪, ৪:৫৫ পিএম  আপডেট: ২০.০৫.২০২৪ ৪:৫৯ পিএম  (ভিজিট : ১৯৫)
X

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন (দ্বিতীয় ধাপ) ২০২৪ উপলক্ষে শেরপুর জেলাধীন নকলা ও নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যাক্তিবর্গের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ মে) বেলা ১২:৩০ ঘটিকায় শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে  জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের সভাপতিত্বে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত থেকে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্তে বক্তব্য রাখেন শেরপুর জেলার  পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন  পিপিএম-সেবা।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন  মুক্তাদিরুল আহমেদ, শেরপুর জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, র‍্যাব, বিজিবি ও আনসার বাহিনীর প্রতিনিধি সহ নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy