এক ঘন্টায় মাত্র ৪৭ কাস্ট

পটুয়াখালী প্রতি‌নি‌ধি

সারাবাংলা

পটুয়াখালী‌তে দ্বিতীয় ধা‌পে ৩‌টি উপ‌জেলায় ভোট গ্রহণ শুরু হ‌য়ে‌ছে। সকাল থে‌কে ভোটার উপ‌স্থি‌তি তুলনামূলক খুবই কম। সকাল ৯টায়

2024-05-21T10:48:08+00:00
2024-05-21T13:20:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এক ঘন্টায় মাত্র ৪৭ কাস্ট
পটুয়াখালী প্রতি‌নি‌ধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ১০:৪৮ এএম  আপডেট: ২১.০৫.২০২৪ ১:২০ পিএম  (ভিজিট : ২৪৯)
X

পটুয়াখালী‌তে দ্বিতীয় ধা‌পে ৩‌টি উপ‌জেলায় ভোট গ্রহণ শুরু হ‌য়ে‌ছে। সকাল থে‌কে ভোটার উপ‌স্থি‌তি তুলনামূলক খুবই কম। সকাল ৯টায় স‌রেজ‌মি‌নে বাউফল উপ‌জেলার কনক‌দিয়া ইউ‌নিয়‌নের ২নং কেন্দ্র বীরপাশা মাধ‌্যমিক বিদ‌্যালয় কে‌ন্দ্রে দেখা গে‌ছে প্রতি‌টি বু‌থে ভোটার শূণ‌্য। 

প্রিজাই‌ডিং অ‌ফিসার মোঃ নজরুল ইসলাম জানান, ওই কে‌ন্দ্রে মোট ভোটার সংখ‌্যা ১হাজার ৯২৯। এর ম‌ধ্যে সকাল ৯টা পর্যন্ত ৫‌টি বু‌থে মোট ভোট কাষ্ট হ‌য়ে‌ছে মাত্র ৪৭। ভোটার উপ‌স্থি‌তি কম কেন প্রশ্ন কর‌লে তি‌নি জানান, সেটা আ‌মি কিভা‌বে বল‌বো। 

কে‌ন্দ্রের পা‌শেই বাজা‌রে দেখা গে‌ছে লোকজ‌নের আনা‌গোনা। চা‌য়ের দোকা‌নে ব‌সে আড্ডা দেয়া মোঃ আনসার উ‌দ্দি‌নের কা‌ছে প্রশ্ন ছিল ভোট দি‌ছেন না‌কি দি‌বেন? জবা‌বে তি‌নি জানান, যাই আস্তে ধী‌রে। স‌বে মাত্র নাস্তাটাস্তা করলাম। ব‌সে আ‌ছি।

এর আগে সকাল সা‌ড়ে ৮টার সময় বগা ইউ‌নিয়‌নের রাজনগর সরকারী প্রাথ‌মিক বিদ‌্যালয় কে‌ন্দ্রে গি‌য়ে দেখা গে‌ছে আ‌রো করুন অবস্থা। আধা ঘন্টায় ওই কে‌ন্দ্রে ভোট প‌রে‌ছে মাত্র ১০‌টি। 

প্রসঙ্গত, কড়া নিরাপত্তার মধ‌্য দি‌য়ে বাউফল, দশ‌মিনা ও গলা‌চিপা উপ‌জেলায় সকাল থে‌কে ভোট গ্রহণ চল‌ছে। বাউফল উপ‌জেলায় মোট ভোটার ২লাখ ৯৭হাজার ৬০৭জন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy