ঘাটাইলে এক কেন্দ্রে দুই ঘন্টায় পড়লো ১১৩ ভোট

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পাকুটিয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্রে দুই ঘন্টায় পড়লো ১১৩ ভোট। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ইউসুফ হোসেন

2024-05-21T11:03:40+00:00
2024-05-21T11:03:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে এক কেন্দ্রে দুই ঘন্টায় পড়লো ১১৩ ভোট
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ১১:০৩ এএম   (ভিজিট : ২৭৫)
X

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পাকুটিয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্রে দুই ঘন্টায় পড়লো ১১৩ ভোট। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ইউসুফ হোসেন  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কোনোরকম ঝামেলা ছাড়াই সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ করা হচ্ছে।

মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় শুরু হওয়া এই কেন্দ্রে মোট ভোটার চার হাজার ২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই হাজার ৩৯ এবং ১৯৫৮ জন নারী ভোটার রয়েছেন।

উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের দুই নেতা। তারা হলেন- সাবেক ছাত্রলীগ নেতা মুহাম্মদ আরিফ হোসেন (আনারস প্রতীক) এবং বর্তমান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. লোকমান হোসেন (মোটরসাইকেল প্রতীক)। এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ৬ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৭৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ২৬৫ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৭৯ হাজার ৫১৪ জন। মোট ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১২০টি কেন্দ্রে ৮৭১টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy