হবিগঞ্জে জাল ভোট দেয়ার অভিযোগে আটক ৩

হবিগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

হবিগঞ্জের বাহুবলে জাল ভোট দেয়ার অভিযোগে দুই কিশোরসহ ৩ জনকে আটক করা হয়েছে।এ সময় দুর্জয় কর্মকার নামে এক

2024-05-21T12:51:15+00:00
2024-05-21T12:51:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হবিগঞ্জে জাল ভোট দেয়ার অভিযোগে আটক ৩
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ১২:৫১ পিএম   (ভিজিট : ১৯০)
X

হবিগঞ্জের বাহুবলে জাল ভোট দেয়ার অভিযোগে দুই কিশোরসহ ৩ জনকে আটক করা হয়েছে। 

এ সময় দুর্জয় কর্মকার নামে এক যুবককে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর দুই কিশোরকে থানায় প্রেরণ করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত যুবক দুর্জয় কর্মকার উপজেলার কামাইছড়া গ্রামের প্রদীপ কর্মকারের ছেলে ।

আটককৃতরা আর দু্ই জন হলো, একই বাগানের বাসিন্দা ময়েশ বার্মিক দাশের ছেলে চঞ্চল বার্মিক দাশ (১৪) ও রমেশ সবরের ছেলে রিমন সবর (১৪)। তাদেরকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে। তারা স্থানীয় নতুন বাজারে অবস্থিত শাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল আলীম।

অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম জানান, সকাল ১০ টার দিকে উপজেলার কামাইছড়া ভোট কেন্দ্রে জাল ভোট দিতে যায় ২ কিশোর ও ১ যুবক। এ সময় পুলিশ তাদের আটক করে। বিষয়টি জানতে পেরে নির্বাহী ম্যাজিস্টেট আব্দুল আলীম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুর্জয় কর্মকার নামে এক যুবককে ১ বছরের কারাদণ্ড প্রদান করেন।  এছাড়া বালুছড়া গ্রামের রমেশ সবরের ছেলে রিমন সবর ও মহেশ বার্মিকের ছেলে অপর দুই কিশোর চঞ্চল বার্মিককে বাহুবল থানায় প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy