ভোটকেন্দ্রে হামলা ও এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

একটি ভোটকেন্দ্রে প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, কেন্দ্র ঘিরে রেখে ভোটার প্রবেশে বাধা এবং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ

2024-05-21T13:01:27+00:00
2024-05-21T13:08:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোটকেন্দ্রে হামলা ও এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ১:০১ পিএম  আপডেট: ২১.০৫.২০২৪ ১:০৮ পিএম  (ভিজিট : ২২৮)
X

একটি ভোটকেন্দ্রে প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, কেন্দ্র ঘিরে রেখে ভোটার প্রবেশে বাধা এবং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভবনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভেতরে ঘোড়া প্রতীকের প্রার্থী মাহফুজুর রহমান কালামের সমর্থক জাহাঙ্গীরের ওপর হামলা করে প্রতিপক্ষ বাবুল হোসেন বাবুর (আনারস) সমর্থক মোশারফ মেম্বারের ভাগিনা জসিম ও তার লোকজন।  

এ ব্যাপারে জাহাঙ্গীর জানান, তাদের বেদম প্রহারে তিনি ছাড়াও সাইদুর রহমান রাজ ও ইয়াসমিন আক্তার নামের আরও দু’জন আহত হয়েছেন। এ কারণে ভোটকেন্দ্রে ভোটারদের লাইন ছত্রভঙ্গ হয়ে যায়। আনারস প্রার্থীর লোকজন ইচ্ছাকৃতভাবে ভোটারদের ছত্রভঙ্গ করতে এ ঘটনা ঘটিয়েছে বলে তার অভিযোগ। 

প্রিজাইডিং অফিসার সুমন মোল্লা জানান, পুলিশ ও আনসার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা ১১টায় এ রিপোর্ট লেখার সময় এ কেন্দ্রে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি মোতায়েন রয়েছে। তখনও এ কেন্দ্রে উত্তেজনা ছিল। 

চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান কালাম অভিযোগ করে বলেন, শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ, চর হোগলা ও কাঁচপুরের একটি কেন্দ্র ঘেরাও করে দখলে নিয়েছে আনারস প্রতীকের প্রার্থী বাবুল হোসেনের সমর্থকরা। তারা ঘোড়া প্রতীকের কোনো এজেন্ট ও ভোটারদের কেন্দ্রে ঢুকতে দিচ্ছে না। এ বিষয়ে মৌখিকভাবে রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। 

অভিযোগের ব্যাপারে জানতে চেয়ারম্যান প্রার্থী বাবুল হোসেন বাবুর মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি। ক্ষুদে বার্তা পাঠালেও উত্তর দেননি। 

এসব বিষয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাকিব আল রাব্বি বলেন, আড়াইহাজারে দুটি কেন্দ্রে এজেন্ট মারধর ও সোনারগাঁয়ে তিনটি কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়ার অভিযোগ এসেছে। একটি কেন্দ্রে কিছুটা উত্তেজনা ছিল। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি।

সোনারগাঁ উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন চারজন। তারা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম (ঘোড়া প্রতীক), উপজেলার সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন বাবু (আনারস প্রতীক), উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম (মোটরসাইকেল প্রতীক) ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার (দোয়াত-কলম প্রতীক)।









Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy