কলমাকান্দায় গৃহবধূর ওপর পৈশাচিক উল্লাসে নির্যাতন!

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় শিখা আক্তার (শিল্পী) নামে এক গৃহবধূকে বসত ঘরে দরজা আটকিয়ে মাথার চুল কেটে নির্মম নির্যাতনের

2024-05-21T14:40:34+00:00
2024-05-21T14:40:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কলমাকান্দায় গৃহবধূর ওপর পৈশাচিক উল্লাসে নির্যাতন!
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ২:৪০ পিএম   (ভিজিট : ১৮৭)
X

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়  শিখা আক্তার (শিল্পী) নামে এক গৃহবধূকে বসত ঘরে দরজা আটকিয়ে মাথার চুল কেটে নির্মম নির্যাতনের খবর পাওয়া গেছে।

গতকাল সোমবার (২০) মে সন্ধ্যায় উপজেলার পোগলা ইউনিয়নের কুতিগাও গ্রামের ফজলুল হকের স্ত্রী' শিখা আক্তার ওরফে শিল্পী (৩৬) এর ওপর এই নির্মম নির্যাতনের মত এমন ঘটনা ঘটে।

ভুক্তভোগী  শিল্পী আক্তার ও তার পরিবার জানায়, তারই ননদ রেশমা ও তার স্বামী নয়ন মিয়া(২৬),কাজল ও সাজলসহ ওরা কয়েকজন মিলে আমি নামাজরত অবস্থায় ঘরে ডুকে আমাকে এলোপাতাড়ি পিটাতে থাকে! আমি চিৎকার করতে চাইলে আমার মুখ বেঁধে ফেলে, তখন আর চিৎকার করতে পারছিলাম না,তখন আমি গুঙিয়ে গুঙিয়ে কাঁদতে থাকি, এমতাবস্থায় আমার মাথার চুলের মুটি ধরে টেনে হিচড়ে পৈশাচিক উল্লাসে ওরা আমার পড়নের কাপড় খুলে মাথার চুল কেটে ঘরের ভেতরেই বিকৃত উল্লাসে অট্টহাসিতে মেতে ওঠে। তাদেরই চেচামেচিতে আশপাশের প্রতিবেশীরা দৌড়ে এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ ধরনের নির্মম নির্ষাতন কেন করা হল জানতে চাইলে বাদী শিল্পীর স্বামী  ফজলুল হক জানান,আমার বোন রেশমার প্রেম গঠিত বিয়ে নয়নের সাথে মেনে না নেওয়ার কারণে আমি বাড়িতে না থাকার সুযোগে এমন অবস্থা করেছে আমার স্ত্রীর।

ভুক্তভোগী শিল্পীর পিতা আব্দুল কুদ্দুস জানান, আমার মেয়েকে খালিঘরে একা পেয়ে এমন নির্মম অপমান অপদস্ত করে মেরেছে আমি এর বিচার চাই, আমি আইনের আশ্রয় নেবো, অভিযোগ দেবো ওদের বিরুদ্ধে। অপরদিকে নয়ন মিয়া ও রেশমার শশুর জালাল মিয়া বলেন, এ ঘটনার কিচ্ছু জানিনা, আমি বাড়িতে ছিলাম না তখন।

এ বিষয়ে কলমাকান্দা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৌরভ ঘোষ বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর আমরা ভর্তি নেই। বর্তমান চিকিৎসাধীন রয়েছে হাসপাতালে, কিন্তু দেখা গেছে তার মাথাসহ শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত ওসি লুৎফুল হক জানান, আমরা অভিযোগ পেয়েছি, এই নির্মম ঘটনার তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy